শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিরোপা জয়ের উচ্ছ্বাসে ইয়ামাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২৫, ৮:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
শিরোপা জয়ের উচ্ছ্বাসে ইয়ামাল
শিরোপা জয়ের উচ্ছ্বাসে ইয়ামাল

রিয়াল মাদ্রিদের বিপক্ষে শুরুতে দুই গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই চার গোল করে জবাব দিল বার্সেলোনা। আরেকটি ক্লাসিকো জিতে লিগ শিরোপা জয়ের খুব কাছে পৌঁছে দারুণ উচ্ছ্বসিত ইয়ামাল।

ঘরের মাঠে রবিবার (১১ মে) লা লিগার রোমাঞ্চকর লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারায় হান্সি ফ্লিকের দল। এবারের মৌসুমে চার ক্লাসিকোর সবকটিতে জিতল কাতালান দলটি। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের চেয়ে সাত পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা। লিগ শিরোপা পুনরুদ্ধার করতে শেষ তিন ম্যাচে তাদের প্রয়োজন একটি জয়।

প্রথম ১৪ মিনিটের মধ্যে কিলিয়ান এমবাপ্পের দুই গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। সেই ধাক্কা সামলে ১৯ থেকে ৪৫ মিনিটের মধ্যে চার গোল করে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে এমবাপে হ্যাটট্রিক পূর্ণ করলেও, তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা।

ম্যাচ শেষে ইয়ামালের কণ্ঠে ফুটে উঠল উচ্ছ্বাস। তিনি জানান, ‘খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ এবং আমরা ঘরের মাঠে আমাদের নিজেদের সমর্থকদের সামনে ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম। আমরা কিছু সময়ে ভুগেছি, তবে আমাদের লিড বাড়ানোর জন্য পরিষ্কার সুযোগ ছিল।’

গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের ফিরতি লেগে ইন্টার মিলানের বিপক্ষে নাটকীয়ভাবে ৪-৩ গোলে হেরে প্রতিযোগিতাটি থেকে বিদায় নেয় বার্সেলোনা। ম্যাচের পর ইয়ামালের চোখে দেখা যায় জল। পরে আগামী মৌসুমে সেরা রূপে ফিরে আসার প্রতিজ্ঞার কথা বলেন তিনি।

আবারও একই কথা বললেন দারুণ ছন্দে থাকা তরুণ এই স্প্যানিশ উইঙ্গার। আপাতত লিগ শিরোপা জয়ের দিকে সব মনোযোগ তার। তিনি জানান, ‘কাম্প নউয়ে (সংস্কার কাজ চলছে) খেলার জন্য আমার তর সইছে না। এই মুহূর্তে (অলিম্পিক স্টেডিয়ামে) এই সমর্থকদের সামনে খেলাটা দারুণ। আমরা আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের চেষ্টা করব, তবে এই ম্যাচটি জিতে শিরোপার কাছাকাছি যেতে পেরে আমরা আনন্দিত।’

শিরোপা নিশ্চিত করার লক্ষ্যে পরের ম্যাচে আগামী বৃহস্পতিবার এস্পানিওলের মাঠে খেলবে বার্সেলোনা।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: