শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের সাথে ম্যাচের আগে আত্মবিশ্বাসী হংকং

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের সাথে ম্যাচের আগে আত্মবিশ্বাসী হংকং
বাংলাদেশের সাথে ম্যাচের আগে আত্মবিশ্বাসী হংকং

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ আজ হলেও বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর, প্রথম প্রতিপক্ষ হংকং। শক্তির বিচারে বাংলাদেশ বেশ এগিয়ে থাকলেও হংকংয়ের আত্মবিশ্বাস যে কোনো মুহূর্তে ম্যাচে উত্তেজনা আনতে পারে, তা স্পষ্ট করে দিয়েছেন দলটির অলরাউন্ডার নিজাকাত খান।

নিজাকাত বলেন, “টি-টোয়েন্টির unpredictability আমাদের জন্য সুযোগ সৃষ্টি করতে পারে। আমাদের দলের মধ্যে এমন খেলোয়াড় আছে যারা একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। ২-৩ ওভারেই খেলার রূপ পাল্টে যায়। যেদিন যেই দল ভালো খেলে, জয়ও সেই দলের হবে। আমরা প্রস্তুত, বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে আছি।”

তিনি আরও যোগ করেন, “বাংলাদেশের অভিজ্ঞতা ও শক্তি আছে, কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে ভয় পাওয়ার কিছু নেই। শক্তিশালী কিংবা কম শক্তিশালী প্রতিপক্ষ—এই ফরম্যাটে পার্থক্য খুব বেশি হয় না। নির্দিষ্ট দিনে যেই দল ভালো খেলবে, তারা জয় নিশ্চিত করবে। জয় সহজ হবে না, তবে আমরা সর্বোচ্চ দিতে প্রস্তুত।”

বাংলাদেশ ২০১৬ সাল থেকে নিয়মিত এশিয়া কাপের ফাইনালিস্ট হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। অন্যদিকে হংকং এখনও আন্ডারডগ হিসেবে বিবেচিত। তবু টুর্নামেন্ট শুরুর আগেই হংকংয়ের এই আত্মবিশ্বাসী বার্তা বাংলাদেশের জন্য সতর্কসংকেত হিসেবে কাজ করবে। লিটনদের কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

ভোরের আকাশ//হ.র

এশিয়া কাপ ক্রিকেটক্রিকেট টুর্নামেন্টে

শেয়ার করুন: