শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিসিবি পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ইশতিয়াক সাদেক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ৮:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
বিসিবি পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ইশতিয়াক সাদেক
বিসিবি পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ইশতিয়াক সাদেক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ইশতিয়াক সাদেক। শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির পরিচালনা পর্ষদের সভায় তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। বোর্ডের এক সূত্র এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে। জানা গেছে, আজকের গুরুত্বপূর্ণ সভায় সাদেক উপস্থিত ছিলেন না।

সূত্রের মতে, দেশের ক্রিকেটের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন তিনি। বোর্ডের বিভিন্ন কর্মকাণ্ডে মতবিরোধ থাকায় পদত্যাগের সিদ্ধান্ত নেন সাদেক। পদত্যাগ প্রসঙ্গে ইশতিয়াক সাদেক কালবেলাকে বলেন, “আমি পদত্যাগ করেছি কারণ মনে হচ্ছে গেম ডেভেলপমেন্ট বিভাগের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও যথাযথ সময় দিতে পারছি না। এ জন্য নিজেকে দোষী মনে করছি।”

তার জায়গায় পরবর্তীতে যিনি দায়িত্ব নেবেন, তিনি এই বিভাগকে এগিয়ে নেবেন বলেও বিশ্বাস করেন ইশতিয়াক সাদেক। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি আমার জায়গায় যে আসবে সে যথেষ্ট সময় দিয়ে এই বিভাগকে এগিয়ে নেবে।’

বোর্ডের সঙ্গে কোনো সমস্যা কিংবা কোনো পরিচালকের সঙ্গে সমস্যা হলো কি না প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই না, বোর্ডের কারোর সঙ্গে কোনো সমস্যা নেই, সবার সঙ্গে ভালো সম্পর্ক। আমি নিজের জায়গা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।’

 

ভোরের আকাশ/এনএস

পদত্যাগবিসিবি

শেয়ার করুন: