শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভুটান লীগে উড়ে যাচ্ছেন আরও ৪ নারী ফুটবলার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ৯:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভুটান লীগে উড়ে যাচ্ছেন আরও ৪ নারী ফুটবলার
ভুটান লীগে উড়ে যাচ্ছেন আরও ৪ নারী ফুটবলার

ভুটানে শুরু হতে যাচ্ছে নারী ফুটবল লীগ। আগামী ১৫ এপ্রিল থেকে মাঠে গড়ানো নারী ফুটবল লীগের দল ট্রান্সপোর্ট ইউনাইটেডে বাংলাদেশের সিনিয়র ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপ্না চাকমারা আগেই নাম লিখিয়েছেন।এবার পারো এফসিতে খেলার কথা জানা গেছে বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন, সাফের সেরা ফুটবলার ঋতুপর্না চাকমা, সুমাইয়া ও মনিকা চাকমার।

শুক্রবার বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, ৬ এপ্রিল এই ফুটবলাররা বাফুফের আবাসিক ক্যাম্পে যোগ দেবেন। ওই দিনই এই ৬ ফুটবলারের ভুটান যাওয়ার কথা রয়েছে। তবে যদি ফ্লাইট পরিবর্তন করতে পারেন, তাহলে কয়েকদিন এখানে অনুশীলন করে ভুটানের ক্লাবে যোগ দেবেন সাবিনাসহ ৬ ফুটবলার। আর যদি নাও পারে সমস্যা নেই। কারণ, ওখানে গিয়ে সবাই অনুশীলন ও লিগ শুরু হলে খেলার মধ্যে থাকবে। আশা করি কোনো সমস্যা হবে না। আমাদের টুর্নামেন্টের আগে ওদের আবার ডেকে নেবো।

ঈদের আগে চুক্তিবদ্ধ নারী ফুটবলারদের বেতন না পাওয়া প্রসঙ্গে মাহফুজা আক্তার কিরণ বলেছেন, মেয়েদের বেতন রেডিই আছে। এবার যারা বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তাদের কারও ব্যাংক হিসাব আছে, কারও নেই। তাই বেতন পাঠানো যায়নি।

৬ এপ্রিল ক্যাম্পে উঠলে একদিনের মধ্যে ব্যাংক হিসাব খুলে সবার বেতন একসঙ্গে ট্রান্সফার করা হবে। কারণ, বেতন আলাদা আলাদা করে দেওয়া হয়ে না। যতজনের সঙ্গে চুক্তি হয়েছে সবার বেতন একসঙ্গেই ব্যাংকে পাঠানো হয়।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: