শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মোস্তাফিজদের ১০ উইকেটে হারিয়ে প্লে–অফে গুজরাট

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ১৯ মে ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মোস্তাফিজদের ১০ উইকেটে হারিয়ে প্লে–অফে গুজরাট
মোস্তাফিজদের ১০ উইকেটে হারিয়ে প্লে–অফে গুজরাট

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ১০ উইকেটে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে গুজরাট টাইটানস। এই জয়ে শুবমান গিলের দল ছাড়াও প্লে–অফ নিশ্চিত হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা দিল্লি ক্যাপিটালস ৩ উইকেটে তোলে ১৯৯ রান। লোকেশ রাহুল ৬৫ বলে অপরাজিত ১১২ রান করে দলকে বড় সংগ্রহ এনে দেন। এটি তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। তবে বাকিরা সুবিধা করতে পারেননি—কোনো ব্যাটারই ৩০ রানের কোটা পেরোতে পারেননি।

জবাবে গুজরাট শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে। ওপেনার সাই সুদর্শন ৬১ বলে ১০৮ ও অধিনায়ক শুবমান গিল ৫৩ বলে ৯৩ রানে অপরাজিত থেকে মাত্র ১৯ ওভারেই লক্ষ্যে পৌঁছে যান। গুজরাট কোনো উইকেট না হারিয়েই ম্যাচটি জিতে নেয়। সুদর্শনের এটি দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি, যা তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস।

এই ম্যাচে প্রত্যাবর্তন করা বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান বল হাতে বেশ কষ্ট করেছেন। তিনি ৩ ওভারে ২৪ রান দেন, কিন্তু কোনো উইকেট পাননি। তাঁর ওভারগুলো ছিল তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত হলেও উইকেটশূন্য পারফরম্যান্স দিল্লির ব্যর্থতার একটি প্রতিচ্ছবি।

এই জয়ে গুজরাট নিশ্চিত করে দিল্লির বিদায় ও নিজেদের অগ্রযাত্রা, সঙ্গে উপকৃত হয় বেঙ্গালুরু ও পাঞ্জাবও।

ভোরের আকাশ//হ.র

খেলাআইপিএল

শেয়ার করুন: