শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

অবশেষে দেশে ফিরল ইরানের নারী ফুটবল দল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় আশ্রয় প্রার্থনার নাটক শেষে ইরানের জাতীয় নারী ফুটবল দলের সদস্য ও তাদের সহায়ক কর্মীরা দেশে ফিরে এসেছেন। বুধবার (১৮ মার্চ) এ তথ্য জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।

সংবাদ সংস্থাটি দেখিয়েছে যে, অস্ট্রেলিয়ায় একটি টুর্নামেন্ট শেষ করে তুরস্ক-ইরানের বাজারগান সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় কর্মকর্তা ও সাধারণ মানুষ তাদের স্বাগত জানাচ্ছেন।

অস্ট্রেলিয়ায় একটি ম্যাচে ইরানের জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকার করার পর দলটি বিতর্কের কেন্দ্রে চলে আসে। এই ঘটনার পর আইআরআইবির এক উপস্থাপক তাদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যায়িত করেন। পরে ইরানে ফেরার ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ছয় খেলোয়াড় এবং এক সহায়ক কর্মী অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব গ্রহণ করেছিলেন। তবে তাদের মধ্যে পাঁচজন পরে মত পরিবর্তন করেন এবং দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে স্বদেশে ফিরে আসেন।

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তেহরানে তাদের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। সূত্র: আলজাজিরা।

ভোরের আকাশ/এসএইচ

ইরাননারী ফুটবল দল

শেয়ার করুন: