শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের টি-টোয়েন্টি দলে এসেছে একাধিক চমক

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ৫ জুলাই ২০২৫, ৬:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের টি-টোয়েন্টি দলে এসেছে একাধিক চমক
বাংলাদেশের টি-টোয়েন্টি দলে এসেছে একাধিক চমক

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে আবারো জায়গা পেয়েছেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম এবং পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে ব্যর্থতার দায়ে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

নাজমুল হোসেন শান্ত দীর্ঘদিন ধরেই টি-টোয়েন্টিতে খারাপ পারফরম্যান্সের কারণে বছরের শুরুতেই অধিনায়কত্ব থেকে সরে এসেছিলেন। তার স্থলে নেতৃত্বে নিয়োজিত হয়েছেন লিটন দাস, যিনি আগামী বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। নাজমুলের শেষ ১৯ ইনিংসে কোনো ফিফটি না থাকায় এবার দলে সুযোগ হয়নি তার।

এছাড়া দলে নেই সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন নাঈম ও সাইফউদ্দিনের পাশাপাশি চোট কাটিয়ে ফেরা মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদও। তবে তাসকিনকে সব ম্যাচ খেলানো হবে না। স্পিন বিভাগে আছেন নাসুম আহমেদ, আর পেসার হিসেবে রয়েছেন শরীফুল ইসলাম।

মোহাম্মদ নাঈম দীর্ঘ বিরতির পর ২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে শেষবার টি-টোয়েন্টি খেলেছিলেন। এবার জাতীয় দলে ফেরার পাশাপাশি ওয়ানডে স্কোয়াডেও তিনি আছেন। মোহাম্মদ সাইফউদ্দিন সর্বশেষ ২০২৪ সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছেন।

নাঈম ও সাইফউদ্দিনের দলে প্রত্যাবর্তন স্পষ্ট করে দিয়েছে টিম ম্যানেজমেন্টের আক্রমণাত্মক ক্রিকেট খেলার পরিকল্পনা। বিশ্বকাপের আগে এই সিরিজে তাদের পারফরম্যান্স বিশেষভাবে নজর রাখা হবে।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহে। লিটন দাসের নেতৃত্বে নতুন করে সাজানো এই দল কতটা সফল হবে তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে রয়েছে।

বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড:

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন।

দলে ফিরেছেন: মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।

বাদ পড়েছেন: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানভির ইসলাম, হাসান মাহমুদ।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: