শিরোনাম
ন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের ভরসার জায়গায় নিয়ে যেতে চাই : আইনমন্ত্রীদুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রীওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিহানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজইইউ’র ট্যালেন্ট পার্টনারশিপে স্পেনের অংশগ্রহণ চাইল বাংলাদেশন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের ভরসার জায়গায় নিয়ে যেতে চাই : আইনমন্ত্রীদুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রীওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিহানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজইইউ’র ট্যালেন্ট পার্টনারশিপে স্পেনের অংশগ্রহণ চাইল বাংলাদেশ

৫ নভেম্বর শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, টিকিট বিক্রি আজ থেকে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। রাত ৮টা থেকে অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ের মাধ্যমে টিকিট কিনতে পারবেন ফুটবলপ্রেমীরা। 

টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। তবে এর আগে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির সময় প্রযুক্তিগত সমস্যায় দর্শকদের ভোগান্তির অভিজ্ঞতা থাকায় এবার নির্বিঘ্নে টিকিট বিক্রি সম্পন্ন করা নিয়ে প্রশ্ন রয়েছে।

আগামী ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্ট চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। গ্রুপপর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ফলে একটি টিকিট কিনেই একই দিনে দুটি ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকেরা।

যেভাবে কিনবেন টিকিট
টিকিট কিনতে দর্শকদের টিকিফাইয়ের ওয়েবসাইটে গিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ইভেন্ট পেজে প্রবেশ করতে হবে। এরপর পছন্দের ম্যাচের দিন ও গ্যালারির শ্রেণি নির্বাচন করে কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

টিকিফাইয়ের পক্ষ থেকে টিকিটের কিউআর কোড অন্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই কিউআর কোড ব্যবহার করে যিনি প্রথম স্টেডিয়ামে প্রবেশ করবেন, কেবল তাঁকেই প্রবেশের অনুমতি দেওয়া হবে।

টিকিটের দাম
সাফ চ্যাম্পিয়নশিপের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচটি শ্রেণিতে। সাধারণ গ্যালারির টিকিটের দাম ১ হাজার টাকা, ক্লাব হাউসের ৪ হাজার, ভিআইপি গ্যালারির ৭ হাজার, রেড বক্সের ৮ হাজার এবং করপোরেট বক্সের টিকিটের দাম ১০ হাজার টাকা।

বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণ গ্যালারির টিকিটের দাম ১ হাজার টাকা হওয়ায় অনেক দর্শকের জন্য খেলা দেখা বাড়তি ব্যয়ের কারণ হতে পারে। এর সঙ্গে যাতায়াত ও অন্যান্য খরচও যুক্ত হবে।

টিকিটের দাম প্রসঙ্গে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বলেন, ‘এটা আসলে একটা দিনের পাস। এক দিনে দুটি করে ম্যাচ। গড়ে ম্যাচ প্রতি ৫০০ টাকা করে পড়ছে। গ্রুপ পর্যায়ে আমরা সর্বনিম্ন গ্যালারি টিকিট এক হাজার করেছি। সেমিফাইনালের টিকিটের মূল্য এখনও নির্ধারণ করা হয়নি।’

টিকিফাই নিয়ে আগের অভিজ্ঞতা
গত বছর বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির দায়িত্বে ছিল টিকিফাই। সে সময় অনলাইনে টিকিট বিক্রি শুরু হলে ওয়েবসাইটে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। অনেক দর্শক ওয়েবসাইটে প্রবেশ করতে পারেননি। আবার কেউ কেউ অর্থ পরিশোধের পরও টিকিট না পাওয়ার অভিযোগ করেন। তখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও টিকিফাইয়ের পক্ষ থেকে সাইবার হামলার কথা বলা হয়েছিল।

আগের সেই অভিজ্ঞতার কারণে এবার টিকিট বিক্রি কতটা নির্বিঘ্নে সম্পন্ন হবে, তা নিয়ে দর্শকদের মধ্যে উদ্বেগ রয়েছে। তবে সাফের মার্কেটিং স্বত্ব কেনা প্রতিষ্ঠান টিএসএর কর্মকর্তা সজীব টিকিফাইয়ের ওপর আস্থার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘টিকিফাইয়ের প্রোফাইল এখন বেশ ভালো। মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি স্টার্ট আপ প্রতিষ্ঠান হিসেবে টিকিফাইয়ের প্রতি আস্থা রেখেছেন। সব কিছু বিবেচনা করেই টিকিফাইকে আমরা বেছে নিয়েছি।’

আরও পড়ুন

চেলসির বিদায়, কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুল

সাফে বাংলাদেশের প্রতিপক্ষ কারা?
এবারের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান ও মালদ্বীপ।

দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। আগামী ১৪ নভেম্বর সেমিফাইনাল এবং ১৭ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে। নিজেদের মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশের ম্যাচ দেখতে দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে টিকিট বিক্রি ও স্টেডিয়ামে প্রবেশের ব্যবস্থা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: