শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পরিবারের টানে অস্ট্রেলিয়া গেলেন বুলবুল

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যু নিয়ে গত কয়েক সপ্তাহ বেশ ধকল গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর দিয়ে।

অবশেষে সেই ব্যস্ততা শেষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ মিলেছে। ফাঁকা এই সময়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সোমবার দুপুরে মেলবোর্নের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। বিসিবির একটি বিশ্বস্ত সূত্র সমকালকে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, এটি তার পূর্বনির্ধারিত সফর। সপ্তাহখানেক পরই দেশে ফেরার কথা রয়েছে বিসিবি সভাপতির। দেশ ছাড়ার আগে রোববার অন্য পরিচালকদের খুদে বার্তার মাধ্যমে বিষয়টি জানিয়ে গেছেন তিনি।

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছিল বাংলাদেশ। পরিবর্তে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের দাবি জানায় বিসিবি।

এ নিয়ে আইসিসি ও পিসিবির সঙ্গে টানা যোগাযোগ ও বৈঠক করতে হয়েছে বুলবুলকে। শেষ পর্যন্ত বাংলাদেশের দাবি মেনে না নিয়ে আইসিসি স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে।

এই পুরো প্রক্রিয়ার ধকল সামলে এখন কিছুটা বিশ্রামে যাচ্ছেন বিসিবি প্রধান।

এর আগে বিশ্বকাপ জটিলতার মাঝেই বিসিবি সভাপতি দেশ ছেড়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।

তবে পরদিন সকালেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হাজির হয়ে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন তিনি।

তবে এবারের সফরটি গুঞ্জন নয়, বরং পরিবারের সঙ্গে ছুটি কাটাতে পরিকল্পিতভাবেই অস্ট্রেলিয়ায় পাড়ি জমালেন বুলবুল।

ভোরের আকাশ/নি. ব

আমিনুল ইসলাম বুলবুল

শেয়ার করুন: