শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কে কার মুখোমুখি?

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কে কার মুখোমুখি?
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কে কার মুখোমুখি?

প্রথা ভেঙে এবার নতুন ফরম্যাটে আয়োজন করা হয়েছে চ্যাম্পিয়নস লিগ। দীর্ঘ এক লড়াই শেষে টুর্নামেন্টে টিকে আছে মাত্র ৪ দল। কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে বার্সেলোনা, পিএসজি, আর্সেনাল ও ইন্টার মিলান। চলুন দেখে নেওয়া যাক এবারের সেমির লড়াইয়ে কে কার মুখোমুখি। বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে ৬ বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা। সেমিতে তাদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখকে হারিয়ে শেষ ৪ নিশ্চিত করা ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান।

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের কামব্যাকের স্বপ্ন নষ্ট করে চ্যাম্পিয়ন্স লিগে ১৬ বছর পর সেমি নিশ্চিত করেছে আর্সেনাল। আর সান সিরোতে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের সঙ্গে ২-২ গোলের ড্র ইন্টার মিলানকে নিয়ে গিয়েছে শেষ চারে।

বার্সেলোনা, পিএসজি, আর্সেনাল ও ইন্টার মিলান– এই চার দল থাকছে এবারের চ্যাম্পিয়ন্স লিগের সেরা চারে। ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে চার লিগ থেকেই প্রতিনিধিত্ব থাকছে সেমি ফাইনালে। যেখানে পিএসজি খেলবে আর্সেনালের বিপক্ষে আর বার্সেলোনা মুখোমুখি হবে ইন্টার মিলানের। সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল রাত ১টায়, আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে। ফিরতি লেগে ৮ মে একই সময়ে লড়বে দুই দল, পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সে। সব উত্তেজনার শেষ হবে ১ জুন। 

সেমির প্রথম লেগ: ইন্টার মিলান বনাম বার্সেলোনা (২৯ এপ্রিল, রাত ১:০০ টা) 
আর্সেনাল বনাম পিএসজি (৩০ এপ্রিল, রাত ১:০০ টা)

দ্বিতীয় লেগ: বার্সেলোনা বনাম ইন্টার মিলান (৬ মে, রাত ১:০০ টা)
পিএসজি বনাম আর্সেনাল (৭ মে, রাত ১:০০ টা)

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: