শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

আমার প্রত্যাশা বিসিবির ইতিবাচক ব্যাখ্যা : এনামুল হক বিজয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও মাঠে ফিরতে যাচ্ছেন জাতীয় ক্রিকেটার এনামুল হক বিজয়। ফিক্সিং সন্দেহে তালিকায় নাম থাকায় সর্বশেষ বিপিএলসহ কয়েকটি ঘরোয়া টুর্নামেন্টে দেখা যায়নি তাকে। আসন্ন ডিপিএল দিয়ে মোহামেডানের হয়ে ফের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন এই ব্যাটার।

দলবদল শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিজয় জানান, তিনি পুরোপুরি প্রস্তুত না হলেও আগামী ১৫ দিনের মধ্যে নিজেকে শতভাগ প্রস্তুত করতে চান। তিনি বলেন, মানসিক প্রস্তুতির পাশাপাশি নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন এবং প্রিমিয়ার লিগ শুরুর আগেই ফিট হয়ে উঠবেন বলে আশা করছেন।সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিজয় বলেন, চারপাশে ইতিবাচকতার চেয়ে নেতিবাচকতাই বেশি দেখা যাচ্ছে, যা তিনি পরিবর্তন দেখতে চান। তার মতে, সামাজিক মাধ্যমে ইতিবাচক পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন।

বিসিবি প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি যেন বোর্ড সঠিক ও সুন্দরভাবে সবার সামনে উপস্থাপন করে—এটাই তার প্রত্যাশা। তিনি জানান, বিসিবি সভাপতি ও সংশ্লিষ্টদের সঙ্গে তার কথা হয়েছে এবং তারা তাকে গুরুত্ব ও সম্মানের সঙ্গে বিষয়টি বিবেচনা করছেন।

নিজের বিষয়ে ভুল ব্যাখ্যা ও বিভিন্ন মাধ্যমে ভিন্ন ভিন্ন উপস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিজয় বলেন, তিনি চান প্রকৃত বিষয়টি সঠিকভাবে ব্যাখ্যা করা হোক এবং ভুল ধারণা দূর করা হোক। আবাহনী-মোহামেডান প্রসঙ্গে তিনি বলেন, ছোটবেলা থেকেই এই দুই ক্লাবের প্রতিদ্বন্দ্বিতা দেখে বড় হয়েছেন। দীর্ঘদিন আবাহনীতে খেলার পর এবার মোহামেডানের মতো বড় দলে খেলার সুযোগ পাওয়া তার জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হবে বলেও মন্তব্য করেন তিনি।

ভোরের আকাশ/সু.পা

বিজয়র প্রত্যাশা

শেয়ার করুন: