শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হকি বিশ্বকাপে ভারতকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ২:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১২ বছর পর আবার বিশ্বকাপের শেষ চারে পৌঁছাল আলবিসেলেস্তেরা। হকি বিশ্বকাপে ভারতকে ৫-৩ গোলের ব্যবধানে উড়িয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে নিয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে এই পরাজয়ের সঙ্গে সঙ্গেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ভারত।

আমস্টেলভিনে অনুষ্ঠিত এই দ্বিতীয় রাউন্ডের পুল ম্যাচে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ধরা দেয় আর্জেন্টিনার আক্রমণভাগ। প্রথম মিনিটেই জোয়াকিন তোস্কানির দুর্দান্ত গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর ষষ্ঠ মিনিটে নিকোলাস দেল্লা তোরে ব্যবধান ২-০ করেন।

দ্বিতীয় অর্ধের খেলা শুরু হতেই আর্জেন্টিনার টমাস ডোমেনে ৩৩ ও ৪৫ মিনিটে জোড়া গোল করে ভারতীয় ডিফেন্সকে একপ্রকার ভেঙে চুরমার করেন। ৫৩ মিনিটে তোস্কানি নিজের দ্বিতীয় গোলটি করে আর্জেন্টিনা দলকে ৫-০ ব্যবধানে এক বিশাল লিড এনে দেন।

আরও পড়ুন

সালমানের পর এবার ‘বিগ বস বাংলা’ মাতাবেন সৌরভ গাঙ্গুলী

অন্যদিকে শুরুর ধাক্কা সামলে শেষ মুহূর্তে ভারত কিছুটা প্রত্যাবর্তনের চেষ্টা করলেও তা পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। ভারতের হয়ে ৩৪ ও ৫৮ মিনিটে দুটি চমৎকার ফিল্ড গোল করেন সুখজিৎ সিং। এছাড়া হার্দিক সিং ম্যাচের ৩৬তম মিনিটে একটি পেনাল্টি স্ট্রোক রূপান্তর করে পরাজয়ের ব্যবধান কিছুটা কমান (৩-৫)।

পরপর কয়েকবার সুযোগ তৈরি করলেও ডিফেন্সের দুর্বলতা এবং আর্জেন্টিনার পরিকল্পিত আক্রমণের মুখে ভেস্তে যায় ভারতের জয়ের স্বপ্ন। অন্যদিকে, ১২ বছর পর ইতিহাস পুনরায় তৈরি করে হকি বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল আর্জেন্টিনা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: