শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ম্যাচ ফিক্সিং ষড়যন্ত্রে জড়িত আখিলেশ রেড্ডি ৮ বছর নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩ আগস্ট ২০২৬, ৫:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ম্যাচ ফিক্সিং এবং দুর্নীতিবিরোধী তদন্তে বাধা দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম আখিলেশ রেড্ডিকে সব ধরনের ক্রিকেট থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শুক্রবার (৩১ জুলাই) এক বিবৃতিতে আইসিসি জানায়, স্বাধীন দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল রেড্ডিকে আইসিসির দুর্নীতিবিরোধী বিধির তিনটি ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করেছে।

২০২৫ সালের আবুধাবি টি-টেন লিগে সংঘটিত ঘটনাগুলোর সঙ্গে এই অভিযোগগুলো সংশ্লিষ্ট। গত বছরের নভেম্বরে তদন্ত চলাকালে রেড্ডিকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞাই এখন পূর্ণাঙ্গ রায়ে আট বছরের শাস্তিতে রূপ নিয়েছে। শাস্তির মেয়াদ কার্যকর ধরা হয়েছে ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে, যেদিন তাকে প্রথমবারের মতো সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।

আইসিসি জানায়, সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) আবুধাবি টি-টেন টুর্নামেন্টের জন্য আইসিসিকে নির্ধারিত দুর্নীতিবিরোধী কর্মকর্তা (ডিএসিও) হিসেবে নিয়োগ দিয়েছিল। সেই তদন্তের ভিত্তিতেই রেড্ডির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় প্রস্তুতি নিয়ে আশাবাদী তাইজুল ইসলাম

ট্রাইব্যুনালের রায়ে রেড্ডিকে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রথমত, তিনি ২০২৫ সালের আবুধাবি টি-টেন লিগের এক বা একাধিক ম্যাচের ফল, অগ্রগতি বা অন্য কোনো দিক অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা বা ম্যাচ ফিক্সিংয়ের ষড়যন্ত্রে জড়িত ছিলেন।

দ্বিতীয়ত, অন্য একজন অংশগ্রহণকারীকে ম্যাচ ফিক্সিংয়ে যুক্ত হতে প্ররোচিত বা উৎসাহিত করার চেষ্টা করেছেন। তৃতীয়ত, দুর্নীতিবিরোধী তদন্ত চলাকালে নিজের মোবাইল ফোন থেকে তদন্তসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য ও বার্তা মুছে ফেলে তদন্তে বাধা দিয়েছেন। এই তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ায় রেড্ডিকে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।

ভোরের আকাশ/সু.পা

ম্যাচ ফিক্সিং, আখিলেশ রেড্ডি

শেয়ার করুন: