শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফাইনাল হারের রাতেই গুজরাট টাইটান্সের টিম বাসে অগ্নিকাণ্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১ জুন ২০২৬, ১:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আইপিএলে হারের পরই রাতে বড় বিপদের মুখে পড়ল গুজরাট টাইটান্স শিবির। দলের টিম বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাঠ থেকে হোটেলে ফেরার পথে প্রায় এক ঘণ্টা রাস্তাতেই আটকে থাকতে হয় শুভমান গিলদের। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, শর্ট সার্কিটের কারণে বাসটিতে আগুন লাগে। তবে সৌভাগ্যবশত বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দ্রুতই ক্রিকেটারদের বাস থেকে নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে ফ্র্যাঞ্চাইজি অন্য একটি বাসের ব্যবস্থা করে, সেই বাসে করে খেলোয়াড়রা নিরাপদে হোটেলে পৌঁছান।

আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। রোববার রাতে সেখানে গুজরাট টাইটান্সের স্বপ্নভঙ্গ হয়। গুজরাটকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয় বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ম্যাচ শেষে হোটেলে ফেরার পথেই এই দুর্ঘটনার মুখে পড়ে গুজরাট দল।

জানা গেছে, শর্ট সার্কিটের কারণে বাসের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বুঝে রাস্তার ধারে বাস থামিয়ে দ্রুত ক্রিকেটারদের নামানো হয়। বাসটি পরে সম্পূর্ণভাবে বিকল হয়ে যায়। নতুন বাস আসতেও কিছুটা সময় লেগে যায়। এই সময়ের মধ্যে শুভমান গিল, মোহাম্মদ সিরাজ, কাগিসো রাবাদাসহ দলের সদস্যরা রাস্তাতেই অপেক্ষা করেন। তবে সবাই নিরাপদ ছিলেন।

আরও পড়ুন

কোহলির ছক্কায় আইপিএল ট্রফি জিতল আরসিবি

এই ঘটনার পর আইপিএলের সূচি ও গুজরাট টাইটান্সের টানা ভ্রমণ নিয়েও প্রশ্ন উঠেছে। ২৭ মে ধর্মশালা থেকে মুল্লানপুরে পৌঁছাতে হয় দলকে। এরপর ২৯ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে গুজরাট। জয় পেয়ে ৩০ মে আহমেদাবাদে ফেরার কথা থাকলেও আবহাওয়ার কারণে যাত্রা বিলম্বিত হয়। শেষ পর্যন্ত শনিবার রাতে দলটি আহমেদাবাদে পৌঁছায়।

টানা ভ্রমণ ও ম্যাচের ধকল ক্রিকেটারদের ক্লান্ত করে তুলেছিল বলে অনেকে মনে করছেন। সেই ক্লান্তির প্রভাব ফাইনালে পড়েছিল কি না—তা নিয়েও আলোচনা চলছে সমর্থকদের মধ্যে। তবে গুজরাট টাইটান্সের ক্রিকেট ডিরেক্টর বিক্রম সোলাঙ্কি ক্লান্তিকে হারের একমাত্র কারণ হিসেবে মানতে রাজি নন। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, “অল্প সময়ে এত ম্যাচ খেলে আমরা ক্লান্ত ছিলাম ঠিকই, তবে এর মাধ্যমে আরসিবির জয়ের কৃতিত্বকে খাটো করতে চাই না।”

ভোরের আকাশ/সু.পা

আইপিএল

শেয়ার করুন: