শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ মাতিয়ে চিলির ক্লাব কোলো-কোলোতে ভোজিনহা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কেপ ভার্দের বিশ্বকাপ রূপকথার অন্যতম নায়ক গোলরক্ষক ভোজিনহা এবার ক্যারিয়ারের নতুন অধ্যায়ে পা রাখছেন। পর্তুগিজ দ্বিতীয় বিভাগের ক্লাব জিডি চ্যাভসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবে চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোর সঙ্গে ১৮ মাসের চুক্তিতে যোগ দিচ্ছেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ ভিডিও প্রকাশ করে ভোজিনহাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে কোলো-কোলো। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘স্বাগতম ভোজিনহা, আমরা তোমার অপেক্ষায় আছি।’

নতুন ক্লাবে যোগ দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই কেপ ভার্দিয়ান তারকা। ভোজিনহা বলেন, “বিশ্বকাপের অভিজ্ঞতা আমার জীবনের অন্যতম সেরা স্মৃতি। এখন সময় নতুন চ্যালেঞ্জে নিজেকে প্রমাণ করার। কোলো-কোলো একটি ঐতিহাসিক ক্লাব, এই দলের হয়ে মাঠে নামতে আমি মুখিয়ে আছি।”

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেয় কেপ ভার্দে। সেই ম্যাচে বিশ্বকাপে ক্লিন শিট রাখা সবচেয়ে বেশি বয়সী গোলরক্ষকের রেকর্ড গড়েন ভোজিনহা। পাশাপাশি তিনি সাতটি দুর্দান্ত সেভ করে ফুটবল বিশ্বের নজর কাড়েন।

আরও পড়ুন

আর্জেন্টিনার পেশাদারিত্বের প্রশংসা করে বিপাকে ইনফান্তিনো

টুর্নামেন্ট যত এগিয়েছে, ততই বেড়েছে ভোজিনহার জনপ্রিয়তা। বিশ্বকাপ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ছিল প্রায় ৫০ হাজার। কয়েক সপ্তাহের মধ্যেই তা বেড়ে দাঁড়ায় প্রায় ২ কোটি ৯৫ লাখে।

নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দে ৩-২ গোলে হেরে গেলেও ম্যাচের অন্যতম আলোচিত খেলোয়াড় ছিলেন ভোজিনহা। লিওনেল মেসির চারটি নিশ্চিত গোলের সুযোগ আটকে দিয়ে তিনি আবারও নিজের দক্ষতার প্রমাণ দেন। পুরো বিশ্বকাপে ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ফিফার ঘোষিত ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল সেরা একাদশেও জায়গা করে নিয়েছেন ভোজিনহা।

ভোরের আকাশ/সু.পা

ভোজিনহা, কোলো-কোলো

শেয়ার করুন: