শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অভিনব পন্থায় স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার, দলে স্কালোনির বড় চমক!

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১ জুন ২০২৫, ৬:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অভিনব পন্থায় স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার, দলে স্কালোনির বড় চমক!
অভিনব পন্থায় স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার, দলে স্কালোনির বড় চমক!

চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ডাবল হেডার ম্যাচ সামনে রেখে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। ভিন্নধর্মী এক ভিডিও বার্তার মাধ্যমে কোচ লিওনেল স্কালোনি এই স্কোয়াড ঘোষণা করেন।

প্রত্যাশিতভাবেই দলে ফিরেছেন লিওনেল মেসি। তবে প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন চারজন—চোটে দমিনগেজ ও ম্যাক আলিস্টার, আর ট্যাকটিক্যাল কারণে গারনাচো ও কাস্তেয়ানোস বাদ পড়েছেন।

সবচেয়ে বড় চমক তিন নতুন মুখ:

মারিয়ানো ত্রইলো (২১) – প্রতিভাবান ডিফেন্ডার
কেভিন লোমোনাকো (২৩) – নির্ভরযোগ্য সেন্টারব্যাক
ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো (১৭) – তরুণ ফরোয়ার্ড, অনেকে যাকে 'নেইমারের ছায়া' বলছেন

তাদের সঙ্গে রয়েছেন এনজো বারেনেচিয়াও, যিনি এখনও অভিষেকের অপেক্ষায়।

আর্জেন্টিনার ২৮ সদস্যের স্কোয়াড

গোলরক্ষক:
এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।

ডিফেন্ডার:
মারিয়ানো ত্রইলো, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, জুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, কেভিন লোমোনাকো, ভ্যালেন্টিন বারকো।

মিডফিল্ডার:
লেয়ান্দ্রো পারেদেস, এনজো বারেনেচিয়া, নিকোলাস পাজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, এনজো ফার্নান্দেজ।

ফরোয়ার্ড:
লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: