শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপে নেই বাংলাদেশ, তবুও কেন মৃত্যুর মিছিলে শীর্ষে?

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ৩:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলে এখনো জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ। ফিফার সর্বশেষ র‌্যাংকিংয়ে ২১১ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৮১তম। তবে মাঠের পারফরম্যান্সে পিছিয়ে থাকলেও ফুটবল-উন্মাদনাকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনায় বিশ্বে শীর্ষে রয়েছে বাংলাদেশ।

আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে এখন পর্যন্ত বিশ্বজুড়ে ফুটবল-সংশ্লিষ্ট ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জনই বাংলাদেশের।

বিশ্লেষকদের মতে, এসব মৃত্যু স্টেডিয়ামে নয়; বরং সমর্থকদের সংঘর্ষ, পতাকা টাঙাতে গিয়ে দুর্ঘটনা, অতিরিক্ত আবেগে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়া এবং আত্মহত্যার মতো ঘটনায় ঘটেছে।

সম্প্রতি কুমিল্লায় লিওনেল মেসির পেনাল্টি মিস নিয়ে মন্তব্য করায় শরিফুল ইসলাম (৩৮) নামে এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। এছাড়া এবারের বিশ্বকাপে তিনজন ছুরিকাঘাতে নিহত হয়েছেন, তিনজন পতাকা টাঙাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এবং কয়েকজন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। কুষ্টিয়ায় ব্রাজিলের বিদায়ের পর এক তরুণ আত্মহত্যাও করেছেন।

এর আগেও একই ধরনের চিত্র দেখা গেছে। ২০২৪ সালে প্রকাশিত এক গবেষণায় উঠে আসে, ২০২২ বিশ্বকাপ চলাকালে বাংলাদেশে ফুটবল-সম্পর্কিত ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়েছিল। গবেষণায় নিহতদের সবারই পুরুষ এবং গড় বয়স ছিল মাত্র ২০ বছর।

মনোবিজ্ঞানীরা বলছেন, বিদেশি দলের জয়-পরাজয়কে ব্যক্তিগত আবেগ ও পরিচয়ের অংশ হিসেবে নেওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও উসকানিমূলক আচরণ এবং উগ্র সমর্থনই এমন সহিংসতার অন্যতম কারণ। তাদের মতে, খেলাকে খেলাই হিসেবে গ্রহণ এবং আত্মনিয়ন্ত্রণ বাড়াতে না পারলে ভবিষ্যতেও এ ধরনের প্রাণহানি ঠেকানো কঠিন হবে।

ভোরের আকাশ/এনএ

ওয়ানডে বিশ্বকাপমিছিল

শেয়ার করুন: