শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বায়ার্নকে হারিয়ে ফাইনালে পিএসজি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৭ মে ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে গোলবন্যা উপহার দিয়েছিল পিএসজি ও বায়ার্ন মিউনিখ। প্যারিসে অনুষ্ঠিত সেই ম্যাচে ৫-৪ ব্যবধানে জিতেছিল ফরাসি ক্লাবটি। ফিরতি লেগে মিউনিখে অবশ্য তেমন গোলের দেখা মেলেনি। ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচের পর দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।

আগামী ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় শিরোপা নির্ধারণী ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই। দুই দশক পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাবটি।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পিএসজি। তৃতীয় মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে খভিচা কাভারাটস্কেলিয়ার নিচু ক্রস পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন উসমান ডেম্বেলে। ২০২৫ সালের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড চলতি আসরে নিজের অষ্টম গোলটি করেন।

গোল হজমের পর আক্রমণের তীব্রতা বাড়ায় বায়ার্ন। ২৭ মিনিটে মাইকেল ওলিসের দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের শেষ দিকে জামাল মুসিয়ালার তৈরি সুযোগ থেকেও গোল করতে পারেনি জার্মান ক্লাবটি। পিএসজির গোলরক্ষক মাতভেই সাফোনভ দুর্দান্ত সেভে দলকে এগিয়ে রাখেন।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ চালিয়ে যায় বায়ার্ন। ৬২ মিনিটে যোসিপ স্তানিসিচের নেওয়া শট সহজেই ঠেকিয়ে দেন সাফোনভ। এরপরও কয়েকটি নিশ্চিত সুযোগ নষ্ট করে স্বাগতিকরা।

শেষ দিকে ম্যাচে উত্তেজনা ফেরান হ্যারি কেইন। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আলফন্সো ডেভিসের পাস থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন ইংলিশ এই স্ট্রাইকার। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শেষ বাঁশি বাজতেই ফাইনালে ওঠার আনন্দে উদযাপনে মেতে ওঠেন পিএসজি ফুটবলাররা।

ভোরের আকাশ/সু.পা

চ্যাম্পিয়ন্স লিগ

শেয়ার করুন: