শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

২০২৬ বিশ্বকাপে ৪০ সদস্যের দল ঘোষণা উজবেকিস্তানের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৬ মে ২০২৬, ৬:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে প্রথম দল হিসেবে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে উজবেকিস্তান। ৪০ সদস্যের এই দল নিয়ে রাজধানী তাসখন্দে তিন সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করবেন কোচ ফ্যাবিও ক্যানাভারো। এই ক্যাম্প থেকেই চূড়ান্ত স্কোয়াড নির্ধারণ করা হবে।

প্রাথমিক দলে বেশ কয়েকজন তরুণ ফুটবলার জায়গা পেয়েছেন। এর মধ্যে ২১ বছর বয়সী ফরোয়ার্ড নোদির আবদুরাজ্জাকভ এবং মিডফিল্ডার শেরজোদ এসানভ উল্লেখযোগ্য। এছাড়া চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা ফরোয়ার্ড খুসাইন নরচায়েভ ও জালোলিদ্দিন মাশারিপভও দলে রয়েছেন।

বিশ্বকাপে উজবেকিস্তানের প্রথম ম্যাচ ১৭ জুন মেক্সিকোতে অনুষ্ঠিত হবে, যেখানে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। পরবর্তী ম্যাচ হিউস্টনে পর্তুগাল-এর বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৭ জুন আটলান্টায় কঙ্গো ডিআর-এর বিপক্ষে খেলবে দলটি।

গোলকিপার : প্রাথমিক স্কোয়াডে গোলকিপার হিসেবে রয়েছেন ভ্লাদিমির নাজারভ, উৎকির ইউসুপভ, বতিরালি এরগাশেভ ও আবদুভোখিদ নেমাতভ।

ডিফেন্ডার : ডিফেন্ডারদের মধ্যে আছেন ইব্রোখিমখালিল ইউলদোশেভ, আভাজবেক উলমাসালিয়েভ, জাখঙ্গির উরোজভ, রুস্তমজন আশুরমাতভ, মুখাম্মাদকোদির হামরালিয়েভ, উমারবেক এশমুরোদভ, আবদুকোদির খুসানভ, আবদুল্লাহ আবদুল্লাহয়েভ, ফারুখ সায়ফিয়েভ, খোজিয়াকবার আলিজোনভ, শেরজোদ নাসরুল্লায়েভ, মুহাম্মাদরাসুল আবদু মাজিদভ, বেহরুজ করিমভ ও দিয়র ওরতিকবোয়েভ।

মিডফিল্ডার : মিডফিল্ডে রয়েছেন কুভান্দিক রুজিয়েভ, শেরজোদ এসানভ, নদিরবেক আবদুরজোকভ, ওদিলজন খামরোবেকভ, উমারালি রাখমোনালিয়েভ, আলিশের ওদিলভ, সাদরোরবেক বাখরোমভ, আকমাল মজগোভয়, ওতাবেক শুকুরভ, জামশিদ ইস্কান্দারভ, জাসুরবেক জালোলিদ্দিনভ ও আজিজজন গানিয়েভ।

ফরোয়ার্ড : ফরোয়ার্ড লাইনে আছেন আব্বোসবের ফায়জুল্লায়েভ, জালোলিদ্দিন মাশারিপভ, দোস্তনবেক খামদামভ, ওস্টন উরুনভ, রুসলানবেক জিয়ানভ, আজিজবেক আমোনভ, খুসাইন নরচায়েভ, শেরজোদ তেমিরভ, ইগর সের্গিয়েভ ও এলডোর শমুরোদভ।

উজবেকিস্তান আগেভাগেই প্রস্তুতি শুরু করে বিশ্বকাপে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার লক্ষ্য নিয়েছে।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: