শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

নাঈম-তাসকিন ফিরলেন ওয়ানডে দলে, অধিনায়ক মিরাজ

ক্রীড়া প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম। আগামী জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিনি। নাঈম জায়গা পেয়েছেন সৌম্য সরকারের পরিবর্তে। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আবার জাতীয় দলের দরজা খুলেছে তাঁর জন্য। ১১ ম্যাচে করেছিলেন ৬১৮ রান, যা ছিল এবারের আসরে তৃতীয় সর্বোচ্চ।

চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও। দীর্ঘদিন চোটে ভোগার পর এখন তিনি পুরোপুরি ফিট। ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের এটিই হবে প্রথম সিরিজ। মিরপুরে এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন।

সৌম্য সরকারকে দলে না রাখার ব্যাখ্যায় প্রধান নির্বাচক জানিয়েছেন, পিঠের পুরোনো চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। বর্তমানে বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে রয়েছে টেস্ট সিরিজ খেলতে। প্রথম টেস্ট শেষ হওয়ার পর ২৫ জুন শুরু হবে দ্বিতীয় টেস্ট। এরপর ২ জুলাই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, ম্যাচগুলো হবে কলম্বো ও পাল্লেকেলেতে।

শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশের ওয়ানডে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

ভোরের আকাশ/এসএইচ

নাঈমবাংলাদেশ-শ্রীলংকালিটন দাস

শেয়ার করুন: