শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৮ হাজার টাকার চাকরি ছেড়ে এখন প্রতিদিন আয় ২৬ হাজার, ক্রিকেটেই জীবনের মোড় ঘুরিয়েছেন বরুণ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ১ জুলাই ২০২৫, ২:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
১৮ হাজার টাকার চাকরি ছেড়ে এখন প্রতিদিন আয় ২৬ হাজার, ক্রিকেটেই জীবনের মোড় ঘুরিয়েছেন বরুণ
১৮ হাজার টাকার চাকরি ছেড়ে এখন প্রতিদিন আয় ২৬ হাজার, ক্রিকেটেই জীবনের মোড় ঘুরিয়েছেন বরুণ

ক্রিকেটকে পেশা হিসেবে নেওয়ার পরিকল্পনা ছিল না বরুণ চক্রবর্তীর। পড়াশোনা শেষে তিনি চাকরি করতেন, এমনকি সিনেমাজগতেও কাজ করেছেন। কিন্তু ভাগ্য তাঁকে নিয়ে এসেছে ক্রিকেটে—যেখানে তাঁর আয় বেড়েছে প্রায় ৪২০০ শতাংশ!

ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব শো-তে নিজের অতীত জীবনের গল্প শেয়ার করেছেন আইপিএলে কেকেআরের হয়ে খেলা বরুণ। তিনি জানান, “কলেজ শেষ করে দেড় বছর চাকরি করেছি। শুরুতে মাসে ১৪ হাজার, ছাড়ার সময় ১৮ হাজার রুপি পেতাম।”

এরপর তিনি গিটার শেখা শুরু করেন, তবে সেটাও দীর্ঘস্থায়ী হয়নি। এরপর অভিনয়জগতে পা রাখেন। কয়েকটি ছবিতে জুনিয়র আর্টিস্টের কাজ এবং কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেন। দিনে ৬০০ টাকা আয় হতো তাঁর তখন।

বরুণ বলেন, “অভিনয়ে বেশি আয় ছিল না। তবে তখন শুধু শখের বশে টেনিস বলে ক্রিকেট খেলতাম। সেখান থেকেই ধীরে ধীরে সুযোগ আসে প্রফেশনাল ক্রিকেটে।”

ক্রিকেটে বরুণের উত্থান শুরু আইপিএল দিয়ে, বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে যোগ দেওয়ার পর থেকে। সেখান থেকে সুযোগ পান জাতীয় দলে—ভারতের হয়ে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলেছেন, জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিও।

বর্তমানে তাঁর বেতন কত? এই প্রশ্নের জবাবে বরুণ জানান, “দৈনিক হিসেবে এখন আমার আয় প্রায় ২৬ হাজার টাকা।” অশ্বিন হেসে বলেন, “তবে তো তোমার আয় বেড়েছে ৪২০০ শতাংশ!”

অভিনয় আর চাকরি পেরিয়ে ক্রিকেট—বরুণ চক্রবর্তীর জীবন এখন অনেক তরুণের অনুপ্রেরণা।


ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: