শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সূচি প্রকাশ হলেও বাংলাদেশ-ভারত সিরিজ ঘিরে অনিশ্চয়তা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ২ জুলাই ২০২৫, ২:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সূচি প্রকাশ হলেও বাংলাদেশ-ভারত সিরিজ ঘিরে অনিশ্চয়তা
সূচি প্রকাশ হলেও বাংলাদেশ-ভারত সিরিজ ঘিরে অনিশ্চয়তা

আগামী আগস্টে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের। চলতি বছরের এপ্রিলে সূচিও ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নির্ধারিত সময়সূচিতে এই সিরিজ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

সোমবার (৩০ জুন) রাতে অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভা শেষে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সিরিজ আয়োজন নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে। যদি কোনো কারণে আগস্ট-সেপ্টেম্বরে সিরিজ আয়োজন সম্ভব না হয়, তাহলে ভবিষ্যতের সম্ভাব্য উইন্ডোতে তা অনুষ্ঠিত হবে।

বিসিবি সভাপতি বলেন, ‘আগস্ট-সেপ্টেম্বর সময়কাল মাথায় রেখে আলোচনা চলছে—কীভাবে সিরিজটি আয়োজন করা যায়। যদি এই সময়ে সম্ভব না হয়, তাহলে অন্য সম্ভাব্য উইন্ডোতে তা হবে।’

নির্ধারিত সূচি ছিল: সূচি অনুযায়ী, ১৩ আগস্ট ঢাকায় পৌঁছানোর কথা ভারতীয় দলের। এরপর ১৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা। দ্বিতীয় ওয়ানডে ২০ আগস্ট, একই ভেন্যুতে।

এরপর চট্টগ্রামে গিয়ে শেষ ওয়ানডে খেলবে দুই দল। ওয়ানডে সিরিজ শেষে ২৬ আগস্ট প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হওয়ার কথা রয়েছে টাইগার ও মেন ইন ব্লুদের। এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)।

শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে দ্বিতীয়টি হবে ঢাকায়, শের-ই-বাংলা স্টেডিয়ামে। এই সিরিজই হতে যাচ্ছে বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ।

সিরিজ শেষে ১ সেপ্টেম্বর বাংলাদেশের মাটি ছাড়বে ভারতীয় দল।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: