শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এলপিএলে ফিক্সিংকাণ্ডে জাফনা কিংসের মালিক গ্রেপ্তার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরুর আগেই বড় ধাক্কা খেল জাফনা কিংস। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে দলটির এক মালিককে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কা পুলিশের বিশেষ তদন্ত ইউনিট। আজ শুরু হচ্ছে এলপিএলের এবারের আসর। উদ্বোধনী ম্যাচে গল গ্যালান্টসের বিপক্ষে মাঠে নামবে জাফনা কিংস। তবে মাঠের লড়াইয়ের আগে ফ্র্যাঞ্চাইজিটি পড়েছে অনাকাঙ্ক্ষিত এক বিতর্কে।

শ্রীলঙ্কা পুলিশ জানিয়েছে, এলপিএলের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে জাফনা কিংসের ওই মালিককে হেফাজতে নেওয়া হয়েছে। খেলাধুলাসংক্রান্ত দুর্নীতির অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হয়নি।

এবারের এলপিএলে জাফনা কিংসের হয়ে খেলবেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। বিদেশি আইকন হিসেবে সরাসরি চুক্তিতে দলে জায়গা পেয়েছেন তারা। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন দুজন।

তবে এখনো দলের সঙ্গে যোগ দেননি সাকিব ও তাসকিন। জাতীয় দলের দায়িত্বে থাকায় তাসকিন বর্তমানে জিম্বাবুয়েতে অবস্থান করছেন। অন্যদিকে সাকিব খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে। দলের সঙ্গে যোগ দেওয়ার আগেই ফ্র্যাঞ্চাইজির মালিক গ্রেপ্তারের ঘটনা স্বাভাবিকভাবেই আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন

ফিফার সেরা উদীয়মান ফুটবলারের দৌড়ে একঝাঁক প্রতিভা

শ্রীলঙ্কায় খেলাধুলায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। ‘প্রিভেনশন অব অফেন্সেস রিলেটিং টু স্পোর্টস অ্যাক্ট’-এর আওতায় ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং এবং যেকোনো ধরনের কারচুপিকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।

পুলিশ জানিয়েছে, জাফনা কিংসের গ্রেপ্তার হওয়া মালিক খেলাধুলায় দুর্নীতির অভিযোগের তদন্তের আওতায় রয়েছেন। তদন্ত শেষে অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

ভোরের আকাশ/সু.পা

লঙ্কা প্রিমিয়ার লিগ

শেয়ার করুন: