শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশে ফেরার বিষয়ে মুখ খুললেন সাকিব

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ২:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে বিসিবি। তবুও এখনো তার দেশে ফেরা সম্ভব হয়নি। কবে তিনি ফিরবেন এবং ঠিক কোন কারণে বিষয়টি আটকে আছে—এ নিয়ে আলোচনা ও প্রশ্ন ক্রমেই বাড়ছে। অবশেষে এসব বিষয়ে নিজেই মুখ খুলেছেন সাকিব।

পাকিস্তান সিরিজ চলার সময় সাকিবের দলে ফেরার গুজব জোরালো হয়েছিল। সমর্থকরা আশা করেছিলেন মিডল অর্ডার সামলাতে ও বোলিংয়ে ভারসাম্য আনতে সাকিব ফিরবেন। কিন্তু অমীমাংসিত আইনি বিষয়ের কারণে দেশের বাইরেই থাকতে হচ্ছে তাকে।

সাকিব বিষয়টি এড়িয়ে যাননি। তিনি বলেন, ‘আমি আশা করি ফিরতে পারব। সব কিছু আইনি জটিলতায় আটকে আছে।’

বিসিবি এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে পারে বলেও ইঙ্গিত দিলেন সাকিব।

তিনি বলেন, ‘বোর্ড এখন পর্যন্ত আন্তরিকতা দেখিয়েছে। একটু বেশি চেষ্টা করলে এই বিষয়গুলো আরও দ্রুত সমাধান হতে পারে।’

সাকিব সারা জীবন লড়েছেন খেলোয়াড়দের বিপক্ষে। দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজনীতির মাঠেও ‘লড়েছেন’। তবে আদালতের লড়াই এবারই প্রথম। স্বীকার করলেন পরিস্থিতিটা তার কাছে অপরিচিত।

তিনি বলেন, ‘এই আইনি বিষয়গুলো আমার জন্য নতুন অভিজ্ঞতা।’

তবে এসব মিটে গেলেই যে কেবল তিনি ফিরতে পারবেন, সেটাও পরিষ্কার জানিয়ে দিয়েছেন। তার কথা, ‘আইনি বিষয়গুলো মিটে গেলে যত দ্রুত সম্ভব ফিরে আসব। একদিন যদি বিষয়টার সমাধান হয়, ইনশাআল্লাহ পরদিনই ফিরব।’

 ভোরের আকাশ/আ.র

সাকিব আল হাসান

শেয়ার করুন: