শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নুরুল-মাহিদুলের সেঞ্চুরির পর দাপট দেখিয়ে জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ৮ মে ২০২৫, ৪:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নুরুল-মাহিদুলের সেঞ্চুরির পর দাপট দেখিয়ে জয় বাংলাদেশের
নুরুল-মাহিদুলের সেঞ্চুরির পর দাপট দেখিয়ে জয় বাংলাদেশের

নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কনের দুর্দান্ত সেঞ্চুরিতে ব্যাটিংয়ে দাপট দেখিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এরপর মোসাদ্দেক-তানভিরদের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড ‘এ’। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের বুধবার (৭ মে) দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশের দলটি জিতেছে ৮৭ রানে। আগে ব্যাটিং পেয়ে ৩৪৪ রান করে বাংলাদেশ ‘এ’ দল, কিউইরা আটকে যায় ২৫৭ রানে। ৮৭ রানের জয় নিয়ে বাংলাদেশ ‘এ’ নিশ্চিত করে ২-০ ব্যবধানে সিরিজ জয়।

ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করে বাংলাদেশ ‘এ’ দলে জায়গা পেয়েছিলেন নুরুল হাসান, কাঁধে উঠেছিল নেতৃত্বের ভারও। প্রিমিয়ার লিগের ক্লাবের ফর্মটা তিনি টেনে নিয়ে এসেছেন দেশের জার্সিতে।

সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ৫০ ওভারের ম্যাচে সেঞ্চুরি করেছেন নুরুল। তিন অঙ্ক ছুঁয়েছেন আরেক উইকেটকিপার-ব্যাটসম্যান মাহিদুল ইসলামও।

টস হেরে এদিন শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ১২ রানে বিদায় নেন পারভেজ হোসেন ইমন। আরেক ওপেনার নাঈম শেখ বিদায় নেন থিতু হয়ে। ৪১ বলে ৪০ রান করে ঢাকা প্রিমিয়ার লিগে আলো  ছড়ানো ব্যাটার। তিনে নেমে এনামুল হক বিজয় আউট হন ৩৪ বলে ৩৯ রান করে। ৯৭ রানে ৩ উইকেট পড়ার পর লম্বা জুটি গড়েন অঙ্কন-সোহান। ১৯১ বলে গড়েন ২২৫ রানের জুটি। দুজনেই পেরিয়ে যান তিন অঙ্কের ঘর। অঙ্কনের ব্যাট থেকে ৭ চারের সঙ্গে আসে ৫ ছক্কা। সোহান মারেন ৭টি করে চার-ছয়।

৩৪৫ রানের বিশাল লক্ষ্যে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ছিলো ভালো। ওপেনিং জুটিতে ৫২ রান আসার পর ডেল ফিলিপস দারুণ ইতিবাচক মেজাজে বাড়াচ্ছিলেন রান। ১৫তম ওভারে দলের ৯৯ রানে তার বিদায়ে নামে ধস। ৫৪ বলে ১৪ চার, ২ ছক্কায় ৭৯ করেন থামেন তিনি।

মাঝের ওভারে মোসাদ্দেক হোসেন সৈকত হানেন জোড়া আঘাত। শরিফুল তুলে নেন ফিলিপসকে। ধসে পড়া সফরকারীরা আর ম্যাচে ফিরতে পারেনি। ৫০ রানে ৩ উইকেট নিয়ে দলের সফল বোলার মোসাদ্দেক হোসেন সৈকত। শরিফুল ২৯ রানে নেন ২ উইকেট, বাঁহাতি স্পিনে ৫৫ রানে ২ উইকেট পান তানভির।

এর আগে সিরিজের প্রথম ম্যাচেও ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ। টানা দুই জয়ে তিন ম্যাচের বেসরকারি ওয়ানডে সিরিজটি এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে বাংলাদেশ। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: