শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অবশেষে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে জিতলো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ৮:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ওয়ানডেতে সময়টা ভাল কাটছে না পাকিস্তানের। সর্বশেষ তিন সিরিজে কোন সাফল্য নেই তাদের। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হারে পাকিস্তান।

ঘরের মাঠে সিরিজের শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছিল ক্যারিবীয়রা। তবে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। ৫ উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৬ বছর পর ৫০ ওভারের ফরম্যাটে পাকিস্তানকে হারালো তারা।

২০১৯ সালের ৩১ মে ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ পাকিস্তানকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর কেবল ২০২২ সালে দুদলের মধ্যে একটি দ্বিপক্ষীয় সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। ওই সিরিজে পাকিস্তান জিতেছিল ৩-০ ব্যবধানে।

রোববার ত্রিনিদাদের ব্রায়ান লিরা স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭১ রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ১০ বল আর ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান শুরু থেকেই টেস্ট স্টাইলে ব্যাট করছিল। এরপর বৃষ্টির বাধায় তিনবার খেলা বন্ধ হয়। শেষ পর্যন্ত ইনিংসের দৈর্ঘ্য কমিয়ে ৩৭ ওভারে নামিয়ে দেওয়া হয়। যে কারণে পাকিস্তান পুঁজিটা খুব বেশি বড় করতে পারেনি।

সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৩০ বলে অপরাজিত ৩৬ রান করেন হাসান নওয়াজ। হুসাইন তালাত ৩২ বলে ৩১, ওপেনার আব্দুল্লাহ শফিক ৪০ বলে ২৬, সাইম আইয়ুব ৩১ বলে ২৩ ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৩৮ বলে ১৬ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে রস্টন চেজ ৪৭ বলে অপরাজিত ৪৯ রান করেন। এছাড়া শারফেন রাদারফোর্ড ৩৩ বলে ৪৫, শাই হোপ ৩৫ বলে ৩২ ও জাস্টিন গ্রিভস অপরাজিত ৩১ বলে ২৬ রান করেন।

বল হাতে পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট শিকার করেন শাহিন আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজ।

ভোরের আকাশ/মো.আ.

ওয়েস্ট ইন্ডিজআইসিসিওয়ানডে সিরিজপাকিস্তান

শেয়ার করুন: