শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শেষ ওয়ানডের জয়ে টি-টোয়েন্টির স্বপ্ন দেখছে বাংলাদেশ : তালহা জুবায়ের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ে সফরে টানা দুই ওয়ানডেতে হারের পর অবশেষে শেষ ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে টাইগাররা। তবে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে জিম্বাবুয়ে।

শেষ ম্যাচের এই জয়কে সামনে থাকা টি-টোয়েন্টি সিরিজের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বাংলাদেশের পেস বোলিং কোচ তালহা জুবায়ের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি জয় দলের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ইতিবাচক গতি এনে দেয়।

তালহা বলেন, ‘অনেক দিন ধরেই হয়তো আমরা এমন একটি জয়ের অপেক্ষায় ছিলাম। আগের দুই ম্যাচে যেভাবে বোলিং করেছি, তাতে আমাদের জেতার সুযোগ ছিল। শেষ পর্যন্ত শেষ ম্যাচে জয় এসেছে। একটি জয় সবসময় দলকে মোমেন্টাম দেয়। আশা করি, এই ধারাবাহিকতা টি-টোয়েন্টি সিরিজেও ধরে রাখতে পারব।’

এই জয়ের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তালহার ভাষ্য, ‘ম্যাচ জেতা সবসময়ই গুরুত্বপূর্ণ, প্রতিপক্ষ যেই হোক না কেন। জয় দলকে আত্মবিশ্বাস ও মোমেন্টাম এনে দেয়। সামনে টি-টোয়েন্টি সিরিজ থাকায় এই জয় আমাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ ছিল।’

আরও পড়ুন

আর্জেন্টিনাকে থামাতে পারলেন না ‘অপয়া’ স্পিড

শেষ ম্যাচে ব্যাটিংয়ের পরিবর্তনই জয় এনে দিয়েছে বলে মনে করেন বাংলাদেশের এই কোচ। তিনি বলেন, ‘আজ (গতকাল) ব্যাটাররা পুরো ইনিংসজুড়ে নিয়ন্ত্রণ ধরে রেখেছিল। আগের দুই ম্যাচে সেই নিয়ন্ত্রণ ছিল না। আমরা নিজেদের ভুলেই প্রতিপক্ষকে উইকেট উপহার দিয়েছি।’

তবে জিম্বাবুয়ের বোলারদেরও প্রশংসা করেছেন তালহা। তিনি বলেন, ‘তাদের কৃতিত্ব অবশ্যই দিতে হবে। তারা পুরো সিরিজেই ভালো বোলিং করেছে। প্রথম ম্যাচে আমরা ১৪১ রানে অলআউট হয়েছিলাম, তবে সেই ম্যাচেও আমাদের জয়ের সুযোগ ছিল। দুই দলের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।’

আগামী বিশ্বকাপের প্রস্তুতির দিক থেকেও এই সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন তালহা জুবায়ের। তিনি বলেন, ‘ঘরের মাঠে আমরা সাধারণত এমন বাউন্সি উইকেটে খেলার সুযোগ পাই না। সামনে বিশ্বকাপ রয়েছে। তাই এই সফর আমাদের জন্য ভালো প্রস্তুতি হিসেবে কাজ করবে।’
ভোরের আকাশ/সু.পা

বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ

শেয়ার করুন: