ফুটবলপ্রেমীদের জন্য নির্ঘুম রাত

ফুটবলপ্রেমীদের জন্য আজকের রাত একেবারে জমজমাট। ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, স্পেন, ফ্রান্সসহ বিশ্বের শীর্ষ সব দল মাঠে নামবে। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব এবং ইউরোপের নেশন্স লিগ সেমিফাইনাল একসঙ্গে হওয়ায় রাতটি হবে ‘ফুটবল ফিয়েস্টা’।
দক্ষিণ আমেরিকা:
সকাল ৫টায় শুরু হবে দুই ম্যাচ — ইকুয়েডর বনাম ব্রাজিল এবং প্যারাগুয়ে বনাম উরুগুয়ে। বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচগুলো ২০২৬ সালের বিশ্বকাপের টিকিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্রাজিল এখনও নিশ্চিত করতে পারেনি তাদের স্থান, তাই জয় প্রয়োজন। উরুগুয়ে শীর্ষে উঠে আসতে চাইবে, আর প্যারাগুয়ের জন্য এটি শেষ সুযোগ।
সকাল ৭টায় আর্জেন্টিনা চিলির মুখোমুখি হবে। আর্জেন্টিনা ইতোমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে, তবে চিলি মরিয়া তাদের টিকিয়ে রাখার জন্য।
বাংলাদেশে এই ম্যাচগুলো দেখার জন্য অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে নির্ভর করতে হবে।
ইউরোপ:
রাত ১টায় ইউরোপের শীর্ষ দল স্পেন ও ফ্রান্স মুখোমুখি হবে নেশন্স লিগ সেমিফাইনালে। কিলিয়ান এমবাপ্পার ফ্রান্স ও তরুণ স্পেনীয় তারকারা ফাইনালে ওঠার লড়াই করবে, যেখানে পর্তুগাল অপেক্ষা করছে।
বাংলাদেশে সনি স্পোর্টস চ্যানেলে এই ম্যাচটি সম্প্রচারিত হবে।
ফুটবলপ্রেমীদের জন্য এটি এক অসাধারণ রাত, যা সকাল পর্যন্ত চলবে একের পর এক উত্তেজনাপূর্ণ ম্যাচে। তাই রাত জাগা প্রস্তুত থাকুন, চা-কফি হাতে নিয়ে উপভোগ করুন বিশ্ব ফুটবলের মহাযুদ্ধ।
ভোরের আকাশ/হ.র