শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ষষ্ঠ শিরোপার উপযুক্ত সময় ২০২৬ বিশ্বকাপ : কাফু

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ৫:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার কাফু গত ২০ এপ্রিল এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপই হতে যাচ্ছে সেলেসাওদের জন্য দীর্ঘ ২৪ বছরের শিরোপা খরা কাটানোর উপযুক্ত সময়।

কাফু ১৯৯৪ সালের বিশ্বকাপ জয়ে ব্রাজিল দলে অংশ ছিলেন। কাফুর অধিনায়কত্বে ২০০২ সালের ইয়োকোহামা ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে যখন ব্রাজিল পঞ্চম শিরোপা জিতেছিল। মাদ্রিদে লরিয়াস অ্যাওয়ার্ডসে সাংবাদিকদের তিনি বলেন,  “শেষ শিরোপা জয়ের ২৪ বছর পার হলেও আমি মনে করি ব্রাজিলের জন্য এটাই উপযুক্ত মুহূর্ত।”

তিনি মনে করেন, নতুন কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের শক্তিতে নতুন মাত্রা যোগ করবেন। আনচেলত্তি আক্রমণভাগের চেয়ে রক্ষণভাগ শক্তিশালী করার দিকে বেশি নজর দিয়েছেন। তিনি বলেন,  “কারণ ব্রাজিল যদি বিশ্বকাপে গোল হজম না করে, তবে তারা প্রতি ম্যাচে অন্তত একটি গোল করার ক্ষমতা নিশ্চিতভাবেই রাখে।”

মাঠের বাইরের নানা বিতর্কে জড়িয়ে পড়া ভিনিসিয়াস জুনিয়রের ওপরও পূর্ণ আস্থা রাখছেন কাফু। তার মতে, “বিশ্বকাপ যেকোনো ধরনের বিতর্ক কাটিয়ে ওঠার সেরা উপায়। যদি তারা ফাইনালে পৌঁছাতে পারে, তবে সেই আটটি ম্যাচে ভিনিসিয়াসের সম্ভাবনা আছে পুরো বিশ্বকে নিজের সামর্থ্য এবং ফুটবলীয় প্রতিভা দেখানোর।”

এছাড়া ১৯ বছর বয়সী তরুণ তুর্কি এনড্রিকের লিওঁতে ধারে খেলতে যাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন কাফু। তিনি বলেন, “এটি তার জন্য খুব ভালো হয়েছে। এটি তাকে বড় হতে, নিয়মিত খেলতে এবং একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে সাহায্য করেছে। রিয়াল মাদ্রিদে এত তারকার ভিড়ে একজন তরুণ খেলোয়াড়ের জন্য মূল চাবিকাঠি হয়ে ওঠা কঠিন।”

ভোরের আকাশ/সু.পা

কাফুর মন্তব্য

শেয়ার করুন: