শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজ

ক্যারিবিয়ানদের শক্ত স্কোয়াড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৬ মে ২০২৫, ১১:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ক্যারিবিয়ানদের শক্ত স্কোয়াড
ক্যারিবিয়ানদের শক্ত স্কোয়াড

এমন একটা শুরুর পর আমির জাঙ্গুকে রাখতেই হতো ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে। ওয়ানডে অভিষেকে গত ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে হাঁকিয়েছিলেন দারুণ এক সেঞ্চুরি। কিংবদন্তি ডেজমন্ড হেইন্সের পর প্রথম ক্যারিবিয়ান ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেকেই শতরান করেছিলেন জাঙ্গু। সেই উইকেটরক্ষক ব্যাটারকে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সিরিজের দলেও ধরে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ।

আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডে চলতি মাস থেকেই সফর শুরু হবে। ২১ মে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ২৯ মে। ইংলিশদের বিপক্ষে পরে ৩ ম্যাচেরই আরেকটি টি-টোয়েন্টি সিরিজও খেলবে ক্যারিবিয়ানরা।

৬ ওয়ানডের এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন শেই হোপ। দলে প্রত্যবর্তনের তালিকায় আছেন তিনজন। বাংলাদেশের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের দলে থাকলেও পরে চোটের কারণে ছিটকে পড়া দুই পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ ফিরেছেন দলে। এছাড়া ১৮ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান জুয়েল অ্যান্ড্রু ফিরেছেন এই স্কোয়াডে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর পরিবর্তন এসেছে ক্যারিবিয়ানদের কোচিং স্টাফে। নিউজিল্যান্ডের জেমস ফ্র্যাঙ্কলিনের পরিবর্তে এই সিরিজ থেকেই বোলিং কোচের দায়িত্ব পালন করবেন সাবেক পেসার রাভি রামপল। এছাড়াও আয়ারল্যান্ড সফরের অংশটুকুতে কোচিং স্টাফে থাকবেন সাবেক আইরিশ অলরাউন্ডার কেভিন ও’ব্রায়েন।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড: শেই হোপ, জুয়েল অ্যান্ড্রু, কেসি কার্টি, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: