শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আট দল নিয়ে

নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি ঘোষণা বিসিবির

ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ৩:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ নামে নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আট দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করবে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম)। ২০২৫-২৬ মৌসুমের প্রথম বিভাগ ক্রিকেট লিগে যে আট দল অংশ নেয়নি, তাদের নিয়েই হবে সিসিডিএম চ্যালেঞ্জ কাপ।

শুক্রবার (২৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টের সূচি, ফরম্যাট সব জানিয়েছে বিসিবি। ২৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে ২৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

লিগ পদ্ধতিতে প্রতি দল একবার করে মুখোমুখি হবে। কোনো সেমিফাইনাল হবে না। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের মধ্যে ফাইনালের মাধ্যমে নিষ্পত্তি হবে শিরোপা।

সিসিডিএম চ্যালেঞ্জ কাপের প্রতি দলে থাকবে ১৫ ক্রিকেটার ও একজন স্ট্যান্ডবাই ক্রিকেটার। একজন করে ম্যানেজার, প্রধান কোচ, সহকারী কোচ, ফিজিওথেরাপিস্ট ও টিম বয় থাকবেন। পিকেএসপির ১ ও ২ নম্বর মাঠ, পূর্বাচলের জাতীয় ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি), পূর্বাচলের ৩০০ ফিটের ক্রিকেটার্স একাডেমি গ্রাউন্ড, বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ—এই ছয় ভেন্যুতে হবে সিসিডিএম চ্যালেঞ্জ কাপ।

এ‍+, এ, বি, সি—এই চার গ্রেডে ক্রিকেটারদের ভাগ করা হয়েছে। ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি গ্রেড অনুযায়ী নির্ধারিত হবে। সিসিডিএম নির্ধারিত বয়সভিত্তিক কমিটির নির্বাচকেরা ক্রিকেটারদের গ্রেডিং ঠিক করেছেন। আজ দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিসিডিএম চ্যালেঞ্জ কাপের ট্রফি উন্মোচন ও অধিনায়কদের নিয়ে অনুষ্ঠান হবে।

সিসিডিএম চ্যালেঞ্জ কাপে অংশগ্রহণ করা আট দল হল- দুরন্ত, দুর্বার, অদম্য, অদ্বিতীয়, অকুতোভয়, অনির্বাণ, অপরাজেয় ও অগ্রণী।

ভোরের আকাশ/মো.আ.

বিসিবি

শেয়ার করুন: