শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আবাহনীকে হারিয়ে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঘরোয়া ফুটবল লিগে অলিখিত শিরোপা নির্ধারণী ম্যাচ ছিল আজ। ঢাকা আবাহনীকে হারালেই বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন। এমন সমীকরণে শুরু হওয়া ম্যাচটি শুক্রবার (১৫ মে) সহজেই মিলিয়ে শিরোপা উদযাপন করেছে বসুন্ধরা কিংস।

ঢাকা আবাহনীর হোম ভেন্যু কুমিল্লায় অনুষ্ঠিত ম্যাচে অ্যাওয়ে দল হয়েও দাপট দেখিয়েছে বসুন্ধরা কিংস। দ্বিতীয়ার্ধে মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল করে জয় নিশ্চিত করে তারা। এই হারে শিরোপার স্বপ্ন ভেঙে যায় আবাহনীর। ১৭ ম্যাচ শেষে বসুন্ধরা কিংসের পয়েন্ট দাঁড়ায় ৩৮। সমান ম্যাচে আবাহনীর সংগ্রহ ৩৪ পয়েন্ট। শেষ ম্যাচে কিংস হারলেও এবং আবাহনী জিতলেও এক পয়েন্টে এগিয়ে থাকবে কিংস। ফলে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধার করল দলটি।

২০১৮ সালে ঘরোয়া ফুটবলের শীর্ষস্তরে পদার্পন বসুন্ধরা কিংসের। করোনায় একটি আসর মাঝে পরিত্যক্ত হয়েছে। ওই মৌসুম বাদে টানা পাঁচবার লিগ চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। গত মৌসুমে কিংসকে হটিয়ে ২২ বছর পর ফুটবল লিগের শিরোপা পুনরুদ্ধার করে ঢাকা মোহামেডান। এক মৌসুম পরেই বসুন্ধরা কিংস তাদের ট্রফি আবার পুনরুদ্ধার করেছে। ২০০৭ সাল থেকে পেশাদার লিগ শুরু। এই লিগে সবচেয়ে বেশি ৬ বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। আজ আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংসও সমান ষষ্ঠবার লিগ চ্যাম্পিয়ন হয়েছে।

আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আবাহনী ফরোয়ার্ড আল আমিন ও বসুন্ধরা কিংস রাকিব হোসেনকে ছাড়া নেমেছিল। এদিন আবাহনী হোম ভেন্যুতে ভালো শুরুই করেছিল। আবাহনীর হয়ে পেনাল্টি মিস করেন মালির ফুটবলার সুলেমান দিয়াবাতে। কিংসও প্রথমার্ধে গোল পায়নি। তাই প্রথমার্ধ গোলশূন্য ড্র–তে শেষ হয়।

আরও পড়ুন

কিয়েভে রুশ হামলায় নিহত ২১, আহত ৪৫

দ্বিতীয়ার্ধেও দুই দল সমানভাবে লড়ছিল। ৭২ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমকে বক্সের মধ্যে ফাউল করেন আবাহনীর ডিফেন্ডার। রেফারি খুব কাছ থেকে দেখে পেনাল্টির বাঁশি বাজান। আবাহনীর ফুটবলাররা প্রতিবাদ করলেও সিদ্ধান্ত পরিবর্তন হয়নি। ১৭ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা কিংসের ব্রাজিলিয়ান ফুটবলার ডরিয়েল্টন পেনাল্টি শট নেন। সেই শট ঠেকাতে পারেননি আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা।

এরপর খুব দ্রুতই ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা। বক্সের সামনে বল পেয়ে দুর্দান্ত শটে আবাহনীর রক্ষণভাগ ও গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। তার এই গোলেই মূলত শিরোপা নিশ্চিত হয় বসুন্ধরা কিংসের। ম্যাচের বাকি সময়ে আবাহনী কয়েকটি সুযোগ তৈরি করলেও কিংসের জালে বল জড়াতে পারেনি। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

ভোরের আকাশ/সু.পা

ঘরোয়া ফুটবল লিগে

শেয়ার করুন: