শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সিরিজ দিয়ে টি-টোয়েন্টিতে নতুন নিয়ম শুরু হচ্ছে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ সিরিজ দিয়ে টি-টোয়েন্টিতে নতুন  নিয়ম শুরু হচ্ছে
বাংলাদেশ সিরিজ দিয়ে টি-টোয়েন্টিতে নতুন নিয়ম শুরু হচ্ছে

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আসছে নতুন ফিল্ডিং বিধি। পাওয়ার-প্লে আর নির্দিষ্ট ৬ ওভারে সীমাবদ্ধ থাকছে না। ম্যাচ ছোট হয়ে এলে ইনিংসের মোট বলের আনুমানিক ৩০ শতাংশ সময় থাকবে ফিল্ডিং সীমাবদ্ধতায়। এই নতুন নিয়মটি প্রথমবারের মতো কার্যকর হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার আসন্ন টি-টোয়েন্টি সিরিজে।

এখন পর্যন্ত ২০ ওভারের ম্যাচে শুরুর ৬ ওভারকে ধরা হতো পাওয়ার-প্লে হিসেবে, যেখানে শুধু দুইজন ফিল্ডার বৃত্তের বাইরে থাকতে পারতেন। কিন্তু বৃষ্টি বা অন্যান্য কারণে ম্যাচ ছোট হলে এই ৬ ওভারের নিয়ম ভারসাম্যহীনতা সৃষ্টি করত।

নতুন নিয়মে, ম্যাচ যত ওভারে গড়ায়, তার প্রায় ৩০ শতাংশ বলের জন্য থাকবে ফিল্ডিং সীমাবদ্ধতা। আইসিসি মনে করছে, এতে ব্যাট ও বলের লড়াই আরও ভারসাম্যপূর্ণ হবে এবং খেলার প্রতিযোগিতামূলক চরিত্র বজায় থাকবে।

এই নিয়মটি প্রথম চালু হয় ইংল্যান্ডের ঘরোয়া প্রতিযোগিতা ‘টি-টোয়েন্টি ব্লাস্ট’-এ। সেখানে সফল প্রয়োগের পর আন্তর্জাতিক ক্রিকেটেও নিয়মটি আনতে উদ্যোগ নেয় আইসিসি। নতুন ব্যবস্থায় ওভারের মাঝপথে পাওয়ার-প্লে শেষ হলেও খেলায় কোনো জটিলতা দেখা যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।

আগামী ১০ জুলাই শুরু হতে যাওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজে এই নিয়মের বাস্তব প্রয়োগ দেখা যাবে আন্তর্জাতিক ক্রিকেটে।

প্রসঙ্গত, সম্প্রতি আইসিসি বেশ কিছু নতুন নিয়ম সংযোজন করেছে ক্রিকেটে। এর মধ্যে রয়েছে টেস্টে স্টপ ক্লক চালু, লালা ব্যবহারে আর বল পরিবর্তনের বাধ্যবাধকতা না থাকা, ডিআরএসে অতিরিক্ত রিভিউয়ের সুযোগ এবং ঘরোয়া ক্রিকেটে পুরো সময়ের জন্য বদলি খেলোয়াড় ব্যবহারের অনুমতি।

 

ভোরের আকাশ/হ.র

বাংলাদেশ-শ্রীলংকা

শেয়ার করুন: