শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাইগার একাদশে দুই পরিবর্তন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিরিজের তৃতীয় ওয়ানডেতেও নিউজিল্যান্ডের বিপক্ষে টস ভাগ্য বাংলাদেশের অনুকূলে আসেনি। টস জিতে কিউই অধিনায়ক টম লাথাম  আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন।

একাদশ থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ ও লেগ স্পিনার রিশাদ হোসেন। তাদের পরিবর্তে জায়গা পেয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।  নিউজিল্যান্ড দল ব্লেয়ার টিকনারের পরিবর্তে বেন লিস্টারকে একাদশে নিয়েছে।

সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় মিরপুরে। সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নিউজিল্যান্ড। অবশ্য দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় মেহেদী হাসান মিরাজের দল। নাহিদ রানার ৫ উইকেট এবং তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ৬ উইকেটে জয় পায় স্বাগতিকরা।

ম্যাচ ব্যবধান ১-১ হওয়ায় তৃতীয় ওয়ানডে হয়ে দাঁড়িয়েছে সিরিজে নির্ধারণী ম্যাচ। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত মোট ৪৮টি ম্যাচে বাংলাদেশ ও নিউজিল্যান্ড একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে। এর মধ্যে ৩৫টি ম্যাচে জয় পেয়েছে কিউইরা, বাংলাদেশ জিতেছে ১২টি ম্যাচ। বাকি একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ : হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক এবং উইকেটরক্ষক), ডিন ফক্সক্রফট, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, বেন লিস্টার, উইল ও’রউরকে, জেডন লেনক্স।

ভোরের আকাশ/সু.পা

ব্যাটিংয়ে বাংলাদেশ

শেয়ার করুন: