শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আফগানিস্তানের সংগ্রহ ১৫১, বাংলাদেশের সামনে ১৫২ রানের লক্ষ্য

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ২ অক্টোবর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
আফগানিস্তানের সংগ্রহ ১৫১, বাংলাদেশের সামনে ১৫২ রানের লক্ষ্য
আফগানিস্তানের সংগ্রহ ১৫১, বাংলাদেশের সামনে ১৫২ রানের লক্ষ্য

শারজাহতে টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল আফগানিস্তান। শুরুতে দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দিয়েছিল বাংলাদেশ। তবে শেষ দিকে মোহাম্মদ নবির ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করেছে আফগানরা। ফলে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৫২ রান।

ইনিংসের শুরুতেই নাসুম আহমেদ আঘাত হানেন। তার বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার ইব্রাহিম জাদরান (১০ বলে ১৫)। অন্য ওপেনার সাদিকুল্লাহ অটলও বেশিক্ষণ টিকতে পারেননি, করেছেন মাত্র ১২ বলে ১০ রান।

এরপর দারউইস রাসুলি ও মোহাম্মদ ইশাক দ্রুত বিদায় নিলে ৪০ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আফগানিস্তান। সেখান থেকে দলকে সামলে তোলেন রহমানুল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাই। গুরবাজ করেন দলের সর্বোচ্চ ৪০ রান।

শেষের দিকে আসে মোহাম্মদ নবির ঝড়। বিশেষ করে তাসকিন আহমেদের এক ওভারে তিনটি ছক্কা হাঁকান তিনি। যদিও সেই ওভারেই বিদায় নিতে হয় তাকে। নবির ব্যাট থেকে আসে ২৫ বলে ৩৮ রান। এছাড়া শরাফুদ্দিন আশরাফ অপরাজিত থাকেন ১২ বলে ১৭ রানে।

বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম আহমেদ ও তাসকিন আহমেদই ছিলেন সবচেয়ে সফল। এখন জয়ের জন্য ব্যাট হাতে নামতে হবে টাইগারদের।

 

ভোরের আকাশ//হ.র

আফগানিস্তান ক্রিকেটবাংলাদেশ ক্রিকেট দল

শেয়ার করুন: