শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নেইমার না থাকায় ব্রাজিলকে চাপে ফেলার সুযোগ দেখছে হাইতি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নেইমারকে খেলানোর জন্যই ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে রেখেছিলন কার্লো আনচেলত্তি। কিন্তু সবশেষ পাওয়া চোটের কারণে মরক্কোর বিপক্ষে ছিলেন না তিনি। আগামীকাল হাইতির বিপক্ষেও তাকে দেখা যাবে না। ধারণা করা হচ্ছে, নকআউট পর্বের আগে দেশের সর্বকালের শীর্ষ গোলদাতার মাঠে নামা হচ্ছে না। নেইমারের না থাকার খবর ব্রাজিলের জন্য দুঃসংবাদ হলেও হাইতির জন্য দারুণ খবর। তাদের কোচ সেবাস্তিয়েন মিগনের মনে রোমাঞ্চ কাজ করছে।

ব্রাজিলের বিপক্ষে হার কোনোভাবেই বরণ করতে চান না হাইতি কোচ। আর নেইমার না থাকায় সেই কাজ  করা সহজ হবে মনে করেন মিগনে। কারণ নেইমার ছাড়া ব্রাজিলকে হারানোর অভিজ্ঞতা আছে তার।

গত বিশ্বকাপে তিনি ক্যামেরুনের সহকারী কোচ ছিলেন। ডাগআউটের পাশ থেকে দেখেছেন তার দলকে ব্রাজিলের বিপক্ষে জিততে দেখেছেন। সেই ম্যাচে ব্রাজিলের স্কোয়াডে ছিলেন না নেইমার।

আরও পড়ুন

নিষ্ঠুর পুশ-ইন প্রক্রিয়া বন্ধে ভারতকে হিউম্যান রাইটস ওয়াচের আহ্বান

মিগনে বললেন, ‘আমি একটি লক্ষণ দেখতে পাচ্ছি, চার বছর আগে, যখন আমি ক্যামেরুনের কোচিংয়ে ছিলাম। নেইমার খেলেনি ওই ম্যাচে। আমি মনে করতে পারছি না কেন, সেটা কি নিষেধাজ্ঞা নাকি ইনজুরির কারণে, তাই আমি ইতিবাচক লক্ষণ দেখতে পাচ্ছি। ইতিহাস গড়তে আমরা এই সুযোগের সুবিধা নিতে চেষ্টা করব।’

হাইতির লক্ষ্য পরের রাউন্ডে ওঠা এবং দেশের মানুষকে খুশির উপলক্ষ এনে দেওয়া। মিগনে বললেন, ‘সবশেষ ৫২ বছর আগে আমরা বিশ্বকাপে ছিলাম। আগামীকাল ব্রাজিলের বিপক্ষে খেলার ঐতিহাসিক মাইলফলক অর্জন করব। এখন আমাদের এই উপলক্ষ তৈরি করতে হবে কারণ হাইতিয়ান ভক্তরা আমাদের জন্য অপেক্ষা করছে। আমার খেলোয়াড়দেরও এই বার্তা দিতে চাই। আমি আশা করি আমরা হাইতিয়ানদের তাদের দল নিয়ে গর্ব করতে পারব। স্কটল্যান্ডের বিপক্ষে আমরা ভালো ভাবমূর্তি তৈরি করেছিলাম। কালকে ম্যাচ হবে আরও ভালো, আমরা কী করতে পারি সেটা দেখানোর সুযোগ।’

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: