শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রিমিয়ার লিগ-লা লিগার পার্থক্য জানালেন অ্যান্থনি গর্ডন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিউক্যাসল ইউনাইটেড ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েই দুর্দান্ত শুরু করেছেন ইংলিশ উইঙ্গার অ্যান্থনি গর্ডন। লা লিগায় নিজের প্রথম তিন ম্যাচে তিনটি অ্যাসিস্ট করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ২৪ বছর বয়সী এই তারকা। এরই মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লা লিগার খেলার ধরনের পার্থক্য নিয়েও নিজের অভিজ্ঞতা জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লা লিগার খেলার ধরনের পার্থক্য তুলে ধরেছেন গর্ডন। প্রিমিয়ার লিগের গতি ও শারীরিক লড়াইয়ের সঙ্গে লা লিগার টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিকের পার্থক্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, প্রিমিয়ার লিগ অত্যন্ত তীব্র ও গতিনির্ভর। সেখানে শারীরিক লড়াই, লম্বা পাস, কর্নার ও নিয়মিত কনট্যাক্ট খেলার গুরুত্বপূর্ণ অংশ।

গর্ডনের মতে, এসব কারণেই ইংলিশ ফুটবলাররা প্রিমিয়ার লিগকে বিশ্বের অন্যতম সেরা লিগ মনে করেন এবং তারা এই ধরনের পাওয়ার-ফুটবলে অভ্যস্ত।

তিনি বলেন, প্রিমিয়ার লিগে খেলে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে, যা তাঁর বিকাশে বড় ভূমিকা রেখেছে। তবে স্প্যানিশ ফুটবলে ভিন্ন মাত্রার ট্যাকটিক্যাল ও টেকনিক্যাল দক্ষতার প্রয়োজন হয়।

গর্ডন আরও বলেন, ইংল্যান্ডে শারীরিক শক্তি ও গতি দিয়ে অনেক সময় ভুলের ক্ষতিপূরণ করা সম্ভব। কিন্তু লা লিগায় একটি ভুল ফার্স্ট টাচ কিংবা পজিশনিংয়ে সামান্য ভুল হলেও প্রতিপক্ষ দ্রুত তার সুযোগ নেয়।

আরও পড়ুন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনিয়ম, আসিফ মাহমুদসহ ৪ জনের অনুসন্ধান

লা লিগায় মাঠে ফাঁকা জায়গা বা স্পেসও তুলনামূলক কম থাকে বলে জানান গর্ডন। ফলে সেখানে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয়।

৮০ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফিতে বার্সেলোনায় যোগ দেওয়া এই উইঙ্গার এখনো গোলের দেখা না পেলেও দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ক্লাবটির হয়ে অভিষেক ম্যাচে এলচের বিপক্ষে ৫-০ ব্যবধানের জয়ে দুটি অ্যাসিস্ট করেন তিনি। এরপর রায়ো ভায়েকানোর বিপক্ষে ৫-২ ব্যবধানের জয়ের ম্যাচেও একটি অ্যাসিস্ট করেন গর্ডন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: