শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশশেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে: হুমায়ুন কবীরচিকিৎসক ও নার্স নিয়োগ নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীহজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিনবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলাযুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশশেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে: হুমায়ুন কবীরচিকিৎসক ও নার্স নিয়োগ নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীহজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিনবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা

এনসিএলের আগে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী ৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে এনসিএল চার দিনের খেলা। আর ২০২৬-২৭ এই মৌসুমে কে কোন দলের দায়িত্বে থাকছেন সেটিও চূড়ান্ত হয়ে গেছে অনেক আগেই।

এনসিএল লাল বলে আটটি বিভাগ লড়বে। যেখানে দলের প্রধান কোচ, সহকারী কোচ এবং অন্যান্য অফিসিয়ালদের নামও চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইতোমধ্যে কোচদের অধীনে শুরু হয়েছে ক্যাম্প। কিছুদিনের মধ্যেই শুরু হবে স্কিল ক্যাম্প। এরপর সব বিভাগের ক্রিকেটারদের নিয়ে হবে ফিটনেস ক্যাম্প। আগামী ২২ এবং ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই ক্যাম্প। জাতীয় ফুটবল স্টেডিয়ামের অ্যাথলেট টার্ফে অনুষ্ঠিত হবে এই টেস্ট।

আরও পড়ুন

মেসির গোলেও পূর্ণ পয়েন্ট পেল না মায়ামি

ঢাকা পোস্টকে বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে এবার ফিটনেস টেস্ট ফেল করলে খেলার জন্য বিবেচিত হবেন না ক্রিকেটার।

জাতীয় ক্রিকেট লিগে এবারের ফিটনেস টেস্টে পাসের মূল মানদণ্ড হলো ৭ মিনিটে ১ মাইল বা ১৬০০ মিটার দৌড় সম্পন্ন করতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের অ্যারোবিক ফিটনেস ও স্ট্যামিনা কড়াভাবে যাচাই করার জন্য এই নতুন নিয়ম চালু করেছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: