শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিএসএল

নাহিদের নৈপুণ্যে চ্যাম্পিয়ন পেশোয়ার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৪ মে ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

লাহোরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের ফাস্ট বোলার। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে নাহিদ রানা নিয়েছেন ২ উইকেট। হায়দরাবাদ কিংসকে ১২৯ রানে অলআউট করার পর স্কোরটা ২৯ বল ও ৫ উইকেট হাতে রেখে পেরিয়ে ৯ বছর পর আবার চ্যাম্পিয়ন হয়েছে পেশোয়ার জালমি।

ছোট লক্ষ্যে নেমে শুরুতে ধাক্কা খায় পেশোয়ার। প্রথম ওভারে মোহাম্মদ হারিস ও বাবর আজমকে এক বলের বিরতি দিয়ে ফেরান মোহাম্মদ আলি। দারুণ ফর্মে থাকা বাবর গোল্ডেন ডাক মারেন। হারিস করেন ৬ রান।

৭ রানে দুই উইকেট পড়ার পর রানের গতি বাড়াতে গিয়ে ফের হোঁচট খায় পেশোয়ার। পাওয়ার প্লেতেই ৭ রানের ব্যবধানে কুশল মেন্ডিস ও মাইকেল ব্রেসওয়েলকে হারায় তারা। এরপর এরন হার্ডি ও আব্দুল সামাদের অপরাজিত জুটিতে জয় দেখছিল পেশোয়ার। কিন্তু সামাদকে ৪৮ রানে ফিরিয়ে ৮৫ রানের জুটি ভেঙে দেন আলি। ফারহান ইউসুফ চার মেরে জয় নিশ্চিত করেন। ১৫.২ ওভারে ৫ উইকেটে ১৩০ রান করে পেশোয়ার। হার্ডি ৩৯ বলে ৯ চারে ৫৬ রানে অপরাজিত ছিলেন।

এর আগে ভালো শুরুর পরও বড় রান করতে পারেনি হায়দরাবাদ কিংসম্যান। সাইয়ুম আইয়ুবের ব্যাটে যে শক্ত ভিত পেয়েছিল দল, সেটা কেউই কাজে লাগাতে পারেনি। মিডল অর্ডার ব্যর্থতায় দেড়শ রানের আগেই অলআউট মার্নাস ল্যাবুশেনের দল।

লাহোরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান করে হায়দরাবাদ। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন সাইয়ুম। নাহিদ রানা ২২ রানে শিকার করেছেন দুই উইকেট।

শুরুতেই সাজঘরে ফেরেন মাজ সাদাকাত। ৬ বলে ১১ রান করে ভালো শুরুর ইঙ্গিত দলেও উইকেটে থিতু হতে পারেননি তিনি। আরেক ওপেনার ল্যাবুশেন করেছেন ১২ বলে ২০।

আরও পড়ুন

কেনিয়ায় টানা বর্ষণ ও ভূমিধসে নিহত ১৮

তিনে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন সাইয়ুম। ৪২ বলে করেছেন ব্যক্তিগত ফিফটি। তবে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। ফলে এক প্রান্তে সাইয়ুম দারুণ ব্যাটিং করলেও আরেক প্রান্তে ছিল ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। ফলে ১২৯ রানেই থেমেছে হায়দরাবাদের ইনিংস।

পেশোয়ারের হয়ে ২৭ রানে ৪ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার হার্ডি। এ ছাড়া নাহিদ রানা ২ টি, মোহাম্মদ বাসিত ও সুফিয়ান মুকিম একটি করে উইকেট শিকার করেছেন।

ভোরের আকাশ/আ.র

পিএসএল

শেয়ার করুন: