শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বায়ার্নকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে পিএসজি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে দারুণ এক লড়াই উপহার দিল প্যারিস সেন্ট জার্মেইন ও বায়ার্ন মিউনিখ। প্রথম লেগেই ৯ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে ৫-৪ ব্যবধানে জয় তুলে নিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ১৭ মিনিটে পেনাল্টি পায় বায়ার্ন, আর স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন হ্যারি কেইন। তবে মাত্র সাত মিনিটের মধ্যেই সমতা ফেরায় পিএসজি, ব্যক্তিগত দক্ষতায় গোল করেন খিচা কাভারাস্কেইয়া।

৩৩ মিনিটে হেড থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন নেভেস। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে আবারও সমতায় ফেরে বায়ার্ন, গোল করেন মাইকেল ওলিস। এরপর অতিরিক্ত সময়ে ভিএআরের সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন উসমান দেম্বেলে।

বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় পিএসজি। ৫৬ মিনিটে আশরাফ হাকিমির ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করেন কাভারাস্কেইয়া। দুই মিনিট পর দেম্বেলেও ব্যক্তিগত দ্বিতীয় গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৫-২।

তবে এতেই থেমে থাকেনি বায়ার্ন। ৬৪ মিনিটে গোল করে ব্যবধান কমান দায়ো উপামেকানো। এরপর ৬৮ মিনিটে দুর্দান্ত শটে গোল করে দলকে ম্যাচে ফেরান লুইস দিয়াজ, স্কোর হয় ৫-৪।

শেষ দিকে সমতায় ফেরার জন্য সর্বোচ্চ চেষ্টা চালালেও পিএসজির রক্ষণভাগ আর গোল হজম করেনি। ফলে এক গোলের গুরুত্বপূর্ণ লিড নিয়েই দ্বিতীয় লেগ খেলতে মিউনিখে যাবে পিএসজি।

ভোরের আকাশ/সু.পা

চ্যাম্পিয়ন্স লিগ

শেয়ার করুন: