সৌদি প্রো লিগে ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো

বয়স ৪০ পেরিয়ে গেলেও থামার নাম নেই ক্রিশ্চিয়ানো রোনালদো-এর। এবার তিনি নতুন আরেকটি মাইলফলক ছুঁয়েছেন সৌদি প্রো লিগে। আল নাসর-এর হয়ে নিজের শততম গোল করে দলকে ৪-২ ব্যবধানে জয় এনে দিয়েছেন আল শাবাব-এর বিপক্ষে।
গতকাল বৃহস্পতিবারের এই জয়ে ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে আল নাসর। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে তারা ৫ পয়েন্ট এগিয়ে গেছে।
৪১ বছর বয়সী রোনালদো ম্যাচের ৭৫তম মিনিটে সাদিও মানে-এর ক্রস থেকে কাছের পোস্টে গোল করেন। এটি ছিল তার ক্যারিয়ারের ৯৭১তম গোল। চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত তার গোল সংখ্যা ২৬।
ম্যাচ শেষে আল নাসরের কোচ জর্জ জেসুস বলেন, “রোনালদো সবসময়ই আক্রমণে ভয়ংকর। আজও সে সেটা প্রমাণ করেছে।”
এই ম্যাচে আরও উজ্জ্বল ছিলেন জোয়াও ফেলিক্স, যিনি হ্যাটট্রিক করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।
তবে শিরোপার লড়াই এখনও পুরোপুরি শেষ হয়নি। আল হিলালের হাতে তিনটি ম্যাচ বাকি রয়েছে। আগামী মঙ্গলবার রিয়াদ ডার্বিতে আল নাসরের মুখোমুখি হবে আল হিলাল, যা শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রোনালদো ২০২২ সালের ডিসেম্বরে আল নাসরে যোগ দিলেও এখনো সৌদি আরবে বড় কোনো শিরোপা জিততে পারেননি।
ভোরের আকাশ/সু.পা