শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

বাংলাদেশ সিরিজ দিয়েই ডারউইনে টেস্ট ক্রিকেট ফেরাবে অস্ট্রেলিয়া!

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

দুই দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো টেস্ট ক্রিকেট ফিরতে যাচ্ছে ডারউইনে! ২০২৬ সালে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ ম্যাচ দিয়ে ২২ বছর পর লাল বলের ক্রিকেট আয়োজনের দৌড়ে এগিয়ে এই ভেন্যু।

তবে আসন্ন এই সিরিজ দিয়ে শুধু যে অস্ট্রেলিয়ার ডারউইনেই টেস্ট ক্রিকেট ফিরবে তাই নয়, বাংলাদেশও ১৮ বছর পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাবে বাংলাদেশ।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইট-বল সিরিজে আন্তর্জাতিক ক্রিকেট ফিরে আসায় ডারউইনে খেলোয়াড়রা দারুণ খুশি। এবার সেখানেই হতে পারে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট।

আগামী বছর শীতকালেই অস্ট্রেলিয়া আয়োজন করবে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ, যা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ২০০৪ সালের পর এটিই হবে অস্ট্রেলিয়ার প্রথম শীতকালীন টেস্ট। ম্যাচ আয়োজনের জন্য ম্যাকায়, কেয়ার্নস, টাউনসভিল ও ডারউইনকে বিবেচনা করা হচ্ছে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গের কথায়, ডারউইনই সবচেয়ে এগিয়ে।

২০০৮ সালে সবশেষ অস্ট্রেলিয়া নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে। এরপর আর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করা হয়নি টাইগারদের। সেই অপেক্ষা ফুরোতে চলেছে এবার। যদিও আসন্ন এই সফরে সূচি এখনো চূড়ান্ত হয়নি।

গ্রিনবার্গ বলেন, “আমরা চাই ক্রিকেট যত বেশি সম্ভব জায়গায় ছড়িয়ে দিতে, যাতে নতুন প্রজন্ম তাদের তারকাদের সামনে থেকে দেখতে পারে। নর্দান টেরিটরির মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে, ওরা ক্রিকেট আয়োজন নিয়ে বেশ আগ্রহী। আবহাওয়া ছাড়া এখানে তেমন কোনো ঝুঁকি নেই, মাঠের কন্ডিশন অসাধারণ।”

প্রথমে এই সিরিজ নির্ধারিত ছিল ২০২৭ সালের মার্চে। কিন্তু মেলবোর্নে অ্যাশেজের ১৫০ বছর পূর্তি উপলক্ষে সূচি বদলাতে হয়েছে। এছাড়া আগামী জুলাই-আগস্টে আফগানিস্তানের অস্ট্রেলিয়া সফরও স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ডারউইনে সর্বশেষ টেস্ট হয়েছিল ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে ও ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর প্রায় দুই দশক আন্তর্জাতিক ক্রিকেট থেকে হারিয়ে গিয়েছিল শহরটি। তবে এ বছর শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অস্ট্রেলিয়া ‘এ’ দুটি চারদিনের ম্যাচ খেলেছে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হয়েছে।

ভোরের আকাশ/তা.কা

অস্ট্রেলিয়া ক্রিকেটবাংলাদেশ ক্রিকেট

শেয়ার করুন: