শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফুটবলের সর্বকালের সেরা মেসি, রোনালদো চতুর্থ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ২০ মে ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফুটবলের সর্বকালের সেরা মেসি, রোনালদো চতুর্থ
ফুটবলের সর্বকালের সেরা মেসি, রোনালদো চতুর্থ

বিশ্ব ফুটবলের চিরন্তন এক বিতর্ক যেন অবশেষে পেল নিষ্পত্তি। আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা (IFFHS) এর র‍্যাঙ্কিং অনুযায়ী, লিওনেল মেসিকেই বলা হয়েছে সর্বকালের সেরা ফুটবলার। রোববার (১৮ মে) প্রকাশিত এই তালিকায় আর্জেন্টাইন জাদুকরের পর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ব্রাজিলের পেলে এবং আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনা।

২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার মাধ্যমে মেসি নিজের ক্যারিয়ারের শেষ ধাপটিও জয় করেছিলেন। ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে তিনি অর্জন করেন সেই একমাত্র ট্রফিটি, যা এতদিন তার ‘সর্বকালের সেরা’ তকমায় একধরনের সংশয় তৈরি করেছিল। এবার সেই বিতর্কেই যেন আনুষ্ঠানিকভাবে ইতি টানল আইএফএফএইচএস।

র‍্যাঙ্কিংয়ে মেসির অন্যতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে রাখা হয়েছে চতুর্থ স্থানে। পাঁচ নম্বরে রয়েছেন ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফ।
তালিকায় ষষ্ঠ স্থানে আছেন ব্রাজিলের আরেক কিংবদন্তি রোনালদো নাজারিও। সপ্তমে ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার জিনেদিন জিদান।

অষ্টম স্থানটি দখল করেছেন জার্মান ডিফেন্ডার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, নবমে রয়েছেন আলফ্রেডো ডি স্তেফানো, যিনি আর্জেন্টিনা ও স্পেন – উভয় দেশের হয়ে খেলেছেন। আর দশম স্থানটি দখল করেছেন ব্রাজিলিয়ান রোনালদিনিয়ো, যিনি ফুটবল বিশ্বে নিজের ভিন্নধর্মী স্টাইল এবং কারিশমায় জায়গা করে নিয়েছেন কোটি ভক্তের হৃদয়ে।

মেসির বিশ্বকাপ জয় অনেকটাই স্মরণ করিয়ে দেয় ১৯৮৬ সালের দিয়েগো ম্যারাডোনার ম্যাজিক। ম্যারাডোনা যেখানে ৫ গোল ও ৫ অ্যাসিস্টে ১০ গোলের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন, মেসিও ২০২২ বিশ্বকাপে রেখেছেন ৭ গোল ও ৩ অ্যাসিস্টে একই সংখ্যক গোল অবদানের ছাপ। ফলে, রেকর্ড দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে গোল্ডেন বল জিতে ইতিহাস গড়েন এলএমটেন।

মেসির হাতে বিশ্বকাপ উঠার পর অনেকটাই স্বাভাবিক হয়ে যায় তাকে সর্বকালের সেরা বলে মান্যতা দেওয়া। এবার সেই স্বীকৃতি এলো পরিসংখ্যান নির্ভর সংস্থা আইএফএফএইচএসের কাছ থেকেও। যদিও ফুটবল ভক্তদের মধ্যে ব্যক্তিগত পছন্দ ও দলীয় পক্ষপাতিত্ব সব সময়ই থাকবে, তথাপি পরিসংখ্যান ও অর্জনের বিচারে এই তালিকা এক ঐতিহাসিক দলিল হিসেবেই বিবেচিত হচ্ছে।

ভোরের আকাশ//হ.র

লিওনেল মেসিরোনালদো

শেয়ার করুন: