শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চ্যাম্পিয়ন বার্সেলোনা পাচ্ছে ১৩০০ কোটি টাকা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ মে ২০২৬, ৩:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্যাম্প ন্যুতে এখনো উৎসবের আমেজ কাটেনি। বরং বলা যায়, উদযাপন আরও শুরুই হয়নি। শুধু লা লিগা শিরোপাই নয়, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে বড় জয় পেয়েছে বার্সেলোনা, যার সঙ্গে যুক্ত হয়েছে বিশাল অঙ্কের অর্থ পুরস্কার।

রোববার রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলের জয়ে লা লিগার ২৯তম শিরোপা নিশ্চিত করে কাতালান ক্লাবটি। ম্যাচের শুরুতেই নবম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন মার্কাস র‌্যাশফোর্ড। এরপর ১৭তম মিনিটে দানি ওলমোর অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। এই জয়ের মাধ্যমে এল ক্লাসিকোতে শিরোপা উৎসব সম্পন্ন করে বার্সা।

এটি বার্সেলোনার টানা দ্বিতীয় এবং মোট চার বছরে তৃতীয় লা লিগা শিরোপা। ট্রফির পাশাপাশি বড় অঙ্কের অর্থ পুরস্কারও পাচ্ছে তারা।

লা লিগায় টেলিভিশন স্বত্ব থেকে অর্জিত আয়ের একটি অংশ চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয়। যদিও এবার নির্দিষ্ট পরিমাণ এখনো নিশ্চিত হয়নি, তবে ধারণা করা হচ্ছে বার্সেলোনা প্রায় ৬ কোটি থেকে ৯ কোটি ইউরোর মধ্যে প্রাইজমানি পেতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৬৫ কোটি থেকে ১৩০০ কোটি টাকার সমান।

আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

এর আগে ২০২২-২৩ মৌসুমে শিরোপা জয়ের পর বার্সেলোনা পেয়েছিল ৬ কোটি ১০ লাখ ইউরোর বেশি। এবার টেলিভিশন স্বত্বের মূল্য বৃদ্ধি পাওয়ায় অর্থের পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, এই অর্থের একটি অংশ নবনির্মিত ক্যাম্প ন্যুর অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা হতে পারে। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে ওঠা এবং স্প্যানিশ সুপার কাপ জয় থেকেও অতিরিক্ত আয় পাবে ক্লাবটি। তবে সব মিলিয়ে সবচেয়ে বড় অর্থনৈতিক লাভ এসেছে লা লিগা শিরোপা জয়ের মাধ্যমেই।

ভোরের আকাশ/সু.পা

লা লিগা

শেয়ার করুন: