শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিসিবি নির্বাচন নয়, ক্রিকেট উন্নয়নে কাজ করার ইচ্ছা : সুজন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ৪:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
খালেদ মাহমুদ সুজন। ছবি: সংগৃহীত
খালেদ মাহমুদ সুজন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার খালেদ মাহমুদ সুজন। তিনি জানিয়েছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা বা আগ্রহ তার নেই।

সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে চলতি মাসেই গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির মাধ্যমে বিসিবির কার্যক্রম চলছে। আগামী তিন মাসের মধ্যে বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বগুড়ায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সুজন গণমাধ্যমকে জানান, তিনি নির্বাচনে অংশ না নিলেও কোচ হিসেবে কিংবা দেশের ক্রিকেট উন্নয়নের সঙ্গে যুক্ত থেকে কাজ করতে আগ্রহী। বোর্ড যদি তাকে উপযুক্ত মনে করে, তবে ক্রিকেট সংশ্লিষ্ট অন্য কোনো দায়িত্বও নিতে তিনি প্রস্তুত।

তিনি আরও জানান, সম্প্রতি বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের সঙ্গে দেশের ক্রিকেট উন্নয়ন নিয়ে তার বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনায় বর্তমান ক্রিকেট পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং অবকাঠামো উন্নয়ন নিয়ে মতবিনিময় হয়।

তামিমের বিভিন্ন পরিকল্পনা শোনার পাশাপাশি নিজের মতামতও তুলে ধরেছেন সুজন। তবে আগেই তিনি তামিমকে পরিষ্কারভাবে জানিয়েছেন যে, নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা তার নেই।

উল্লেখ্য, চলতি মাসে জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পুরনো বোর্ড ভেঙে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে, যার সভাপতির দায়িত্ব পান তামিম ইকবাল। দায়িত্ব নেওয়ার পর তিনি জানান, আগামী জুনের মধ্যেই বিসিবির সাধারণ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ভোরের আকাশ/সু.পা

বিসিবি নির্বাচন

শেয়ার করুন: