শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারত ম্যাচ বয়কট ঘোষণা পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারত ম্যাচ বয়কট ঘোষণা পাকিস্তানের
ভারত ম্যাচ বয়কট ঘোষণা পাকিস্তানের

ভারত–পাকিস্তান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ম্যাচের উত্তেজনার মাঝেই দুই দেশের ক্রিকেট সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পাকিস্তান সরকারের সিদ্ধান্তের পর দেশটির ক্রিকেট বোর্ড জানায়, আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-এ গ্রুপ পর্বে ১৫ ফেব্রুয়ারি ভারত–এর বিপক্ষে নির্ধারিত ম্যাচে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। এ ঘোষণার পর থেকেই বহুল প্রতীক্ষিত ভারত–পাকিস্তান লড়াই ঘিরে আন্তর্জাতিক ক্রিকেটে অনিশ্চয়তার আবহ তৈরি হয়েছে।

এই পরিস্থিতির প্রভাব অন্য টুর্নামেন্টেও পড়তে পারে কি না, তা নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা। বিশেষ করে মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপ সামনে রেখে বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে। ১৩ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এ প্রতিযোগিতার সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারিই ভারত ও পাকিস্তানের ‘এ’ দল মুখোমুখি হওয়ার কথা। ফলে একই দিনে দুই ভিন্ন আসরে দুই দেশের দলের সম্ভাব্য মুখোমুখি হওয়া এখন ক্রীড়াঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

তবে বর্তমান পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মূল জাতীয় দলের ম্যাচটি যে অনুষ্ঠিত হচ্ছে না, তা প্রায় নিশ্চিত। কিন্তু ব্যাংককে অনুষ্ঠিতব্য মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপে দুই দেশের ‘এ’ দলের ম্যাচ নিয়ে এখন পর্যন্ত কোনো বাধা বা নিষেধাজ্ঞার ইঙ্গিত পাওয়া যায়নি।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো-র প্রতিবেদন অনুযায়ী, ভারত ও পাকিস্তানের নারী ‘এ’ দলের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা আসার মাত্র এক ঘণ্টার মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে নারী ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করে। এ গ্রুপে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারতের ‘এ’ দল, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্বকাপে ম্যাচ বর্জনের সিদ্ধান্তের কোনো প্রভাব এই নারী ‘এ’ দলের ম্যাচে পড়ছে না।

এদিকে, পিসিবির বিরুদ্ধে আইসিসির সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা চলছে। তবে বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে বা পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে এখন পর্যন্ত আইসিসি বোর্ড সভা ডাকেনি।
 

ভোরের আকাশ/এনএস

টি-টোয়েন্টি বিশ্বকাপভারতপাকিস্তান

শেয়ার করুন: