শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আইপিএলের দল থেকে ৪৫০ কোটি টাকা পাচ্ছে ওয়ার্নের পরিবার কিন্তু কেন?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম মৌসুমের শিরোপা জেতে রাজস্থান রয়্যালস। সেবার ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক ছিলেন শেন ওয়ার্ন। আইপিএলের প্রথম মৌসুমের শিরোপাজয়ী দলটির মালিকানা বিক্রিতে মোটা অঙ্কের অর্থ পাচ্ছে কিংবদন্তি ক্রিকেটারের পরিবার।

আইপিএলের শুরুতে রাজস্থানের অধিনায়ক হওয়ার পাশাপাশি ক্রিকেট পরিচালনার পূর্ণ দায়িত্বও পেয়েছিলেন ওয়ার্ন। চুক্তির অংশ হিসেবে সাবেক ক্রিকেটার একটি বিশেষ শর্ত যুক্ত করেছিলেন। চুক্তি অনুযায়ী, যত বছর রাজস্থানের হয়ে খেলবেন, প্রতি মৌসুমের জন্য ০.৭৫ শতাংশ মালিকানা পাবেন তিনি। রাজস্থানের হয়ে চার মৌসুম খেলেছেন ওয়ার্ন। সে হিসেবে তার মোট শেয়ার দাঁড়ায় ৩ শতাংশ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক এক কনসোর্টিয়ামের কাছে প্রায় ১.৬৩ বিলিয়ন ডলারে (প্রায় ১৫ হাজার ২৯০ কোটি টাকা) বিক্রি হয়েছে রাজস্থান। এই হিসেবে ওয়ার্নের ৩ শতাংশ শেয়ারের বর্তমান মূল্য দাঁড়িয়েছে আনুমানিক ৪৫০ থেকে ৪৬০ কোটি টাকা। ওয়ার্নের পরিবার আইপিএলের এবারের মৌসুম শেষে এই শেয়ার বিক্রি করে অর্থ গ্রহণ করতে পারবে। তবে এর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনুমোদন প্রয়োজন হবে।

আইপিএলের দল থেকে ৪৫০ কোটি টাকা পাচ্ছে ওয়ার্নের পরিবার কিন্তু কেন?
কিউইদের বিধ্বস্ত করে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়
হৃদরোগে আক্রান্ত হয়ে ২০২২ সালের ৪ মার্চ থাইল্যান্ডের মৃত্যুবরণ করেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার সাবেক তারকা স্পিনার যে শুধু মাঠেই নন, মাঠের বাইরেও দূরদর্শী ছিলেন—প্রায় দুই দশক আগে রাজস্থানের সঙ্গে করা চুক্তিটিই এর বড় প্রমাণ। যে চুক্তির কারণে ওয়ার্নের মৃত্যুর পরও শত কোটি টাকার আর্থিক সুবিধা পেতে যাচ্ছে তার পরিবার। উল্লেখ্য, ২০০৮ সালে মাত্র ৬৭ মিলিয়ন ডলারে রাজস্থান কিনেছিল এমার্জিং মিডিয়া গ্রুপ; যার নেতৃত্বে ছিলেন মনোজ বাদালে।

ভোরের আকাশ/এনউব

আইপিএল

শেয়ার করুন: