শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

ব্রাজিলকে হারিয়ে প্রথমবার ফুটসাল ফিনালিসিমার চ্যাম্পিয়ন স্পেন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৮:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ব্রাজিলকে হারিয়ে প্রথমবার ফুটসাল ফিনালিসিমার চ্যাম্পিয়ন স্পেন
ব্রাজিলকে হারিয়ে প্রথমবার ফুটসাল ফিনালিসিমার চ্যাম্পিয়ন স্পেন

স্পেন প্রথমবারের মতো কনমেবল-উয়েফা ফুটসাল ফিনালিসিমার শিরোপা জিতেছে স্বাগতিক ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে। রোববার ব্রাজিলের নিতেরোইয়ের ‘অ্যারেনা নিতেরোই’ স্টেডিয়ামে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

বর্তমান বিশ্ব ও দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন ব্রাজিলকে তাদেরই ঘরের মাঠে দাপুটে পারফরম্যান্সের মাধ্যমে হারিয়ে স্প্যানিশরা এই গৌরব অর্জন করে।

প্রথমার্ধে দুই দল গোল করতে না পারলেও বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্পেন। ৩২তম মিনিটে অ্যান্তোনিও পেরেজের সহায়তায় গোল করে দলকে এগিয়ে দেন গন কাস্তেখন। এরপর গোল শোধে মরিয়া ব্রাজিল একাধিক সুযোগ তৈরি করলেও স্প্যানিশ গোলরক্ষক দিদাকের বাধায় সফল হয়নি।

৩৯তম মিনিটে ফ্লাইং গোলকিপার কৌশল নেয় ব্রাজিল। সেই সুযোগে ব্যবধান দ্বিগুণ করেন সেসিলিও। পরের মিনিটে নিজেদের অর্ধ থেকে ফাঁকা জালে বল পাঠিয়ে স্পেনের জয় নিশ্চিত করেন অ্যান্তোনিও পেরেজ। পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি ব্রাজিল।

এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পর্তুগালকে ৩-১ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে আর্জেন্টিনা। এটাই ফিনালিসিমায় তাদের প্রথম তৃতীয় স্থান অর্জন।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: