শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হাসান মাহমুদের ৪ উইকেট, ৭৩ রানে এগিয়ে অস্ট্রেলিয়া একাদশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৭ আগস্ট ২০২৬, ৪:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশ। বাংলাদেশের প্রথম ইনিংসের ২৬৩ রানের জবাবে স্বাগতিকরা সবকটি উইকেট হারিয়ে ৩৫৫ রান করেছে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ দিনশেষে ২ উইকেট হারিয়ে ১৯ রান তুলেছে। এতে ৭৩ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ।

প্রথম দিনের খেলা শেষে ২ উইকেটে ৫৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। কুর্টিস প্যাটারসন ও জশ ফিলিপ ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করলেও দিনের শুরুতেই জশ ফিলিপকে বোল্ড করেন হাসান মাহমুদ। ২৪ রান করে ফেরেন তিনি।

এরপর ইবাদত হোসেনের বলে ক্যাচ দিয়ে ফিরে যান জ্যাক ক্লেটন। দ্রুত রান তোলা এই ব্যাটার ৫৮ বলে ৪৮ রান করেন। পঞ্চম উইকেটটিও তুলে নেন হাসান মাহমুদ। তিনি ৯১ বলে ৫৩ রান করা কুর্টিস প্যাটারসনকে বোল্ড করেন।

লাঞ্চের পর জ্যাক ডোরান ও টিগ উইলি দারুণ জুটি গড়ে দলের রান দ্রুত বাড়ান। উইলি দুর্দান্ত ব্যাটিং করে ১৭৭ বলে ১৩০ রান করেন। শেষ পর্যন্ত তাকে আউট করেন খালেদ আহমেদ। অন্যদিকে ডোরান ১০২ বলে ৭৬ রান করেন। সব মিলিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ৩৫৫ রানে অলআউট হয়ে বাংলাদেশের বিপক্ষে ৯২ রানের লিড নেয়।

আরও পড়ুন

থাইল্যান্ডের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ৭

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন হাসান মাহমুদ। তিনি ৪টি উইকেট শিকার করেন। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নেন দুটি করে উইকেট। এছাড়া খালেদ আহমেদ ও ইবাদত হোসেন একটি করে উইকেট পান।

এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনিংয়ে নামেন সাদমান ইসলাম ও তানজিদ হাসান তামিম। শুরুতেই সাদমানকে হারায় টাইগাররা। পরে তামিমের সঙ্গে যোগ দেন মুমিনুল হক। তবে দিনের খেলা শেষ হওয়ার আগেই আরও একটি উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৯ রান। ফলে শেষ দিনে ব্যাট করতে নামবে টাইগাররা, তখনও তারা ৭৩ রানে পিছিয়ে থাকবে।

ভোরের আকাশ/সু.পা

প্রস্তুতি ম্যাচ

শেয়ার করুন: