শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এশিয়া কাপ ও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এসিসি সভাপতির আশাবাদী মন্তব্য

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এশিয়া কাপ ও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এসিসি সভাপতির আশাবাদী মন্তব্য
এশিয়া কাপ ও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এসিসি সভাপতির আশাবাদী মন্তব্য

ঢাকায় অনুষ্ঠিত এসিয়া ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সভায় এশিয়া কাপ নিয়ে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটে। যদিও বাংলাদেশে উপস্থিত ছিলেন না ভারত ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা, তারা অনলাইনের মাধ্যমে সভায় অংশ নেন। এতে ধারণা করা হচ্ছে, এশিয়া কাপ নিয়ে আগে থেকে যেসব অনিশ্চয়তা ছিল তা অনেকটাই কাটিয়ে ওঠা গেছে।

সভায় এশিয়া কাপ সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত না আসলেও এসিসি সভাপতি মহসিন নাকভী দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা বিসিসিআইয়ের সঙ্গে কাজ করছি এবং আশা করছি দ্রুতই এ ব্যাপারে সমাধান আনা যাবে।”

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, আগামী ৫ সেপ্টেম্বর শুরু হতে পারে এশিয়া কাপের খেলা। বিশেষ করে ভারত ও পাকিস্তানের মধ্যকার বহু প্রত্যাশিত হাই-ভোল্টেজ ম্যাচটি হতে পারে ৭ সেপ্টেম্বর। তবে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার কারণে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এখনো কিছু অনিশ্চয়তা রয়ে গেছে।

এই বিষয়ে মহসিন নাকভী বলেন, “এটা পুরোপুরি এসিসি এবং বিসিসিআইয়ের বিষয়। আমি খুবই আশাবাদী যে বাকি বিষয়গুলো আমরা দ্রুত সমাধান করতে পারব। এশিয়া কাপের বিষয়টাও থাকবে।”

এসিসির এই সভা ও সভাপতির মন্তব্য ক্রিকেট ভক্তদের মধ্যে একপ্রকার আশার সঞ্চার করেছে যে শিগগিরই এশিয়া কাপ নিয়ে স্পষ্টতা আসবে এবং ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন সম্ভব হবে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: